Homeক্রিকেটবিদায় আফগান, বিশ্বকাপে শেষ আটে যাচ্ছে কারা?

বিদায় আফগান, বিশ্বকাপে শেষ আটে যাচ্ছে কারা?

- Advertisement -spot_img

অনেকটা সমাপ্তির পথে টি২০ বিশ্বকাপের এবারের আসরের গ্রুপ পর্বের ম্যাচ। এর মাঝে অনেক দলের সম্পন্ন হয়েছে গ্রুপপর্বের সব ম্যাচ। আবার কোন কোন দলের বাকি আছে এক বা একাধিক ম্যাচ। সে ম্যাচগুলো বাকি থাকতেই অনেক দলের নিশ্চিত হয়ে গেছে পরের রাউন্ডে যাওয়া। সব মিলিয়ে জমে উঠেছে পয়েন্ট টেবিল।

গ্রুপ এতে সবার উপরে আছে স্বাগতিক ইন্ডিয়া। শুরুর ৩ ম্যাচে ৩ জয় পাওয়া হয়ে গেছে ভারতীয়দের। শুরুর ম্যাচে আমেরিকাকে হারায় ভারত, এরপর ভারতের কাছে পাত্তাই পায়নি নামিবিয়া। হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানও গড়ে তুলতে পারেনি প্রতিরোধ। ৩ ম্যাচ জিতে সবার উপরে ভারত। ৪ ম্যাচের ২ টি জিতে দুইয়ে অবস্থান আমেরিকার।

এই গ্রুপে তিনে আছে পাকিস্তান। শুরুর ২ ম্যাচ জিতলেও ভারতের কাছে হেরে রানরেটে পিছিয়ে গেছে তারা। শেষ ম্যাচে হারলে আছে টুর্নামেন্ট থেকে বাদ পড়ার শঙ্কা। আর আসর থেকে এর মাঝে বাদ পড়েছে নামিবিয়া ও নেদারল্যান্ডস। এর মাঝে ডাচরা এক ম্যাচ জয় করে, তবে নামিবিয়া এখনও জয়ের মুখ দেখেনি।

বি গ্রুপে সবার উপরে শ্রীলঙ্কা। অষ্ট্রেলিয়ার কাছে হারলেও রান রেটে সবার উপরে তারা। অপরদিকে জিম্বাবুয়ের কাছে হেরে গিয়েও দুইয়ে উঠে এসেছে অষ্ট্রেলিয়া। লঙ্কানদের হারিয়ে তারা রানরেটে জিম্বাবুয়েকে গেছে টপকে। আর টানা ২ জয়ে তিনে জিম্বাবুয়ে, আসরে হারের মুখ দেখেনি তারা। সব মিলিয়ে পরের রাউন্ডে যাওয়ার দৌড়ে তিন দলই আছে সমানভাবে এগিয়ে। তবে সেখানে পিছিয়ে গেছে বাকি দুই দল ওমান ও আয়ারল্যান্ড। আইরিশরা ৩ ম্যাচে এক জয় পেয়েছে, ৩ ম্যাচ খেলে সেটাও কপালে জোটেনি ওমানের।

সি গ্রুপে সবার রাজা উইন্ডিজদের। আসরের ৩ ম্যাচেই জয় তাদের, সেটাও দাপুটে জয়। অপরদিকে ইতালি ও নেপালের বিপক্ষে শেষ মুহুর্তে লড়াই করে জয় পাওয়া ইংল্যান্ড আছে তালিকার দুইয়ে। আসরটা থ্রি লায়নসের দাপুটে যাচ্ছেনা, তবে এর মাঝে শেষ আট নিশ্চিত করেছে তারা। এই গ্রুপে স্কটল্যান্ড ও ইতালি জয় পেয়েছে ১ টি করে ম্যাচে। এখন পর্যন্ত জয়ের মুখ দেখেনি এশিয়ার দেশ নেপাল, তারা আছে সবার শেষে।

গ্রুপ ডি থেকে অনেকটা বিদায় আফগানিস্তানের। আরব আমিরাতকে ক্লোজ ম্যাচে হারালেও লাভের লাভ হয়নি তাদের। ৩ ম্যাচে ৩ জয় নিয়ে দক্ষিণ আফ্রিকা পরের রাউন্ডে চলে গেছে। ৩ ম্যাচে ৩ জয়ে কিউইরা আছে দুই নাম্বার অবস্থানে। শেষ ম্যাচে দুর্বল দলের বিপক্ষে জয় তাদের এনে দিবে পরের রাউন্ডের টিকিট। অপরদিকে আসরে ১ জয়ে তিনে আফগানিস্তান। কানাডাকে হারিয়ে দুই অবস্থান আরব আমিরাতের। আর এখনও কোন ম্যাচ না জিতে সবার শেষে কানাডা।

সব মিলিয়ে শেষ আটে নিশ্চিত হয়েছে অনেক দল, আবার কোন গ্রুপে আছে ত্রিমুখী লড়াই। শেষ মুহুর্তে তাই ভালোই জমে উঠেছে টি২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here