বিশ্বকাপের সুপার এইট পর্বে এসে নাটকীয় সমীকরণে আটকে গেছে ভারত ও পাকিস্তান। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে এখন আর কিছুই নিশ্চিত নয়,সবকিছু নির্ভর করছে অন্য দলের ফলাফলের ওপর।
গ্রুপ-২ এ পরিস্থিতি সবচেয়ে জটিল পাকিস্তানের জন্য। ইংল্যান্ড ইতোমধ্যে দুই ম্যাচ জিতে চার পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে।
অন্যদিকে পাকিস্তান ২ ম্যাচে মাত্র এক পয়েন্ট পেয়েছে। তাদের শেষ ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে।
যদি নিউজিল্যান্ড বাকি দুই ম্যাচেই হেরে যায় এবং পাকিস্তান শেষ ম্যাচে জেতে, তাহলে তিন পয়েন্ট নিয়ে রানার্সআপ হিসেবে সেমিতে উঠতে পারে পাকিস্তান।
তবে নিউজিল্যান্ড যদি একটি ম্যাচও জিতে নেয়, তাহলে সমীকরণ আরও কঠিন হবে। সেক্ষেত্রে পাকিস্তানকে বড় ব্যবধানে জিততে হবে, যাতে নেট রান রেটে কিউইদের পেছনে ফেলা যায়।
বর্তমানে নিউজিল্যান্ডের নেট রান রেট ০.০০০, পাকিস্তানের -০.৪৬১।
আর নিউজিল্যান্ড যদি দুই ম্যাচই জিতে যায়, তাহলে তাদের সেমিফাইনাল নিশ্চিত,পাকিস্তান ও শ্রীলঙ্কার লড়াই তখন কেবল আনুষ্ঠানিকতা।
অন্যদিকে গ্রুপ-১ এ ভারতের অবস্থাও সংকটপূর্ণ। দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে থাকায় চাপে রয়েছে ভারত।
দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর ভারতের নেট রান রেট দাঁড়িয়েছে -৩.৮০০। সেমিতে যেতে হলে তাদের বড় ব্যবধানে বাকি ম্যাচ জিততে হবে।
তবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।অন্যদিকে ২ ম্যাচের একটিতে হারলেই বিদায়।আবার জিতেও তাকাতে হবে অন্য দলের দিকে,কিংবা জিততে হবে অনেক রান রেটের ব্যাবধানে।
আবার যদি সকল সমীকরণ মিলিয়ে দুই দল সেমিফাইনালে উঠেও যায়,তবুও মুখোমুখি হবেনা সেমিফাইনালে।
ফরম্যাট অনুযায়ী এক গ্রুপের চ্যাম্পিয়ন খেলবে অন্য গ্রুপের রানার্সআপের বিপক্ষে।
ফলে পাকিস্তান রানার্সআপ হলেও ভারতের সঙ্গে সেমিফাইনালে মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই। সব মিলিয়ে বিশ্বকাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ভাগ্য এখন ঝুলে আছে কঠিন সমীকরণের ওপর।




