স্বপ্ন ছিল ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয় করার। কার্লোর সুনজরেও ছিলেন ভালোমত, অনেকটা দলেও নিশ্চিত ছিল জায়গা।
কিন্ত শেষ পর্যন্ত ভাগ্য হলোনা সহায়। এসিএলের মত বড় ইঞ্জুরির কবলে পড়েন রদ্রিগো গোয়েস। মাদ্রিদের হয়ে সেই ইঞ্জুরিতে বিশ্বকাপ সহ পুরো বছরের জন্যই রদ্রিগো যান ছিটকে। ফলে এই উইঙ্গারকে ছাড়াই ব্রাজিলকে যেতে হবে বিশ্বকাপের মঞ্চে।
তবে শুধু রদ্রিগো নন, অনেক দেশের অনেক তারকাই বিশ্বকাপ থেকে গেছেন ছিটকে।
সে তালিকায় আছেন স্পেনের মিকেল মেরিনোর নাম৷ আর্সেনালের এই তারকা স্পেনের অন্যতম ভরসার নাম। মাঝমাঠ ও আক্রমণভাগ, দুই জায়গায় খেলতে পারেন সমানতালে। তবে ফুট ইঞ্জুরির কারণে মৌসুম থেকেই ছিটকে গেছেন তিনি।
জুনে বিশ্বকাপের আগে পুরো ফিট হবেন কিনা, সেটার উত্তরও দেওয়া যাচ্ছেনা সঠিকভাবে। মেরিনোর মত ইঞ্জুরি আছে নিকো উইলিয়ামসের। এই তারকার বিশ্বকাপ দলে থাকা নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন।
বিশ্বকাপ খেলা এখনও নিশ্চিত নয় ইতালির, তবে এর আগেই বিশ্বকাপ নিয়ে প্রশ্ন জিওভানি ডি লরেঞ্জোর।
হাটুর ইঞ্জুরিতে দীর্ঘদিন ভুগছেন তিনি। যদিও অনেকে বলছেন বিশ্বকাপের আগে সেরে উঠবেন তিনি। তবে ইতালির হয়ে প্লে অফ খেলা হচ্ছেনা তার। আর সেখানে হেরে গেলে ইতালি দলের মতই স্বাভাবিকভাবেই মিস করবেন বিশ্বকাপ।
ছোট দেশের ৩ বড় তারকার আছে বিশ্বকাপ ঘিরে ধোয়াশা। ঘানার মোহম্মদ সালিসু ইঞ্জুরির কারণে ছিটকে গেছেন পুরো মৌসুমের জন্য। এসিএল আঘাত হেনেছে মোনাকোতে খেলা এই অভিজ্ঞ তারকার। সালিসুর ইঞ্জুরি বড় ধাক্কাই হবে ঘানার জন্য। অপরদিকে নিউজিল্যান্ড ফুটবলের বড় নাম ইপিএলে খেলা ক্রিস উড। উডও আছেন ইঞ্জুরিতে, বিশ্বকাপ খেলা নিয়ে তারও আছে শঙ্কা।
এই তালিকায় আছেন জাপানের হিরোকি ইতোর নাম। বায়ার্ন মিউনিখে খেলা এই ডিফেন্ডার আছেন দুর্দান্ত ফর্মে। তবে বর্তমানে ইঞ্জুরিতে ইতোকে নিয়েও তৈরি হয়েছে ধোয়াশা
ইঞ্জুরিতে আসা যাওয়ার মাঝে আছেন জার্মানির টের স্টেগান। ইঞ্জুরির সাথে অফফর্ম, এই দুইয়ের কারণে তার বিশ্বকাপে যাওয়া এখন প্রশ্নবিদ্ধ। ইংলিশ সেন্টার ব্যাক লেভি কলোয়েল এখনও নিশ্চিত করতে পারেননি বিশ্বকাপের জায়গা। গত বছরে এসিএলে আক্রান্ত হওয়া এই ডিফেন্ডারের বিশ্বকাপের জায়গাটা অনিশ্চিত এখনও।
সব মিলিয়ে বিশ্বের অনেক দেশের অনেক তারকাই বিশ্বকাপের আগে পড়েছেন ছিটকে। আবার অনেকের বিশ্বকাপ নিয়ে আছে শঙ্কার জায়গা। সবকিছু কাটিয়ে শেষ পর্যন্ত কারা বিশ্বকাপ দলে জায়গা করে নিতে পারেন, এটাই এখন দেখার বিষয়।




