HomeUncategorizedমেসিকে বার্সেলোনায় ফিরতে না দিয়ে প্রতারণা করেছিল বার্সা সভাপতি : জাভি

মেসিকে বার্সেলোনায় ফিরতে না দিয়ে প্রতারণা করেছিল বার্সা সভাপতি : জাভি

- Advertisement -spot_img

লিওনেল মেসিকে আবারও বার্সেলোনাতে-এ ফেরানোর চেষ্টা হয়েছিল ২০২৩ সালে। কিন্তু শেষ মুহূর্তে সেই সম্ভাবনা ভেস্তে যায় ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তা-র সিদ্ধান্তে। এমনটাই দাবি করেছেন বার্সেলোনার সাবেক কোচ ও মেসির ঘনিষ্ঠ বন্ধু জাভি হার্নান্দেজ।

২০২৩ সালের জুলাইয়ে মেসি ইন্টার মিয়ামিতে যোগ দেন। অথচ সেই সময় তিনি খুব কাছাকাছি ছিলেন নিজের শৈশবের ক্লাব বার্সেলোনায় ফেরার। ২০২১ সালে আর্থিক জটিলতার কারণে বার্সা ছাড়তে বাধ্য হয়ে মেসি যোগ দিয়েছিলেন পিএসজিতে। তবে পিএসজির সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর বার্সায় ফেরার ব্যাপারে তার আগ্রহ ছিল বলেই জানান জাভি।

স্প্যানিশ গণমাধ্যম লা ভানগার্ডিয়া-কে দেওয়া এক সাক্ষাৎকারে জাভি বলেন, তারা প্রায় চুক্তিতেই পৌঁছে গিয়েছিলেন। ২০২৩ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত মেসির সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল। তখন মেসিও স্পষ্টভাবে জানিয়েছিলেন যে তিনি বার্সায় ফিরতে চান।

জাভি বলেন, “আমরা দারুণভাবে শেষটা করতে যাচ্ছিলাম। মেসি আমাকে বলেছিল সে ফিরতে আগ্রহী। আমি তাকে বলেছিলাম, যখন তুমি সবুজ সংকেত দেবে তখন আমি প্রেসিডেন্টকে জানাব, কারণ ফুটবলিং দিক থেকে এটা দলের জন্য খুব ভালো সিদ্ধান্ত হবে।”

তার দাবি, পরবর্তীতে ক্লাব সভাপতি লাপোর্তা মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসির সঙ্গে আলোচনাও শুরু করেছিলেন। এমনকি লা লিগা থেকেও অনুমতির বিষয়টি ইতিবাচক ছিল।

কিন্তু শেষ মুহূর্তে হঠাৎ করেই মত বদল করেন লাপোর্তা। মূলত বেতনসংক্রান্ত আর্থিক জটিলতার আশঙ্কায় তিনি এই সিদ্ধান্ত নেন বলে জানান জাভি। তার ভাষায়, “শেষ পর্যন্ত প্রেসিডেন্টই সবকিছু ভেস্তে দেন।”

উল্লেখ্য, আগামী ১৫ মার্চ বার্সেলোনার সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে বর্তমান সভাপতি লাপোর্তার প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন ভিক্টর ফন্ট। নির্বাচনের ঠিক আগেই জাভির এমন মন্তব্য ক্লাব রাজনীতিতে নতুন আলোচনা তৈরি করেছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here