Homeক্রিকেটআইপিএল খেলার অনুমতি না দেওয়ায় শ্রীলঙ্কা বোর্ডের বিরুদ্ধেই মামলা করে দিলো থুসারা!

আইপিএল খেলার অনুমতি না দেওয়ায় শ্রীলঙ্কা বোর্ডের বিরুদ্ধেই মামলা করে দিলো থুসারা!

- Advertisement -spot_img

আইপিএল শুরু হয়ে গেলেও এখনো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে মাঠে নামা হয়নি শ্রীলঙ্কান পেসার নুয়ান থুসারার। কারণ, নিজ দেশের ক্রিকেট বোর্ড থেকে প্রয়োজনীয় এনওসি না পাওয়ায় টুর্নামেন্টে যোগ দিতে পারেননি তিনি।

আর এই সিদ্ধান্তের বিরুদ্ধেই এবার আইনি পথে হাঁটলেন এই ডানহাতি বোলার।

মূলত ফিটনেস টেস্টে উত্তীর্ণ হতে না পারায় থুসারাকে ছাড়পত্র দেয়নি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তবে এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি তিনি।

তাঁর দাবি, ক্যারিয়ারের পুরো সময়জুড়ে একই ধরনের ফিটনেস বজায় রেখেও আগে কখনো এনওসি পেতে সমস্যা হয়নি। তাই হঠাৎ করে এমন নিষেধাজ্ঞা আরোপকে তিনি অন্যায্য মনে করছেন। এরই প্রেক্ষিতে বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন থুসারা।

আগামী ৯ এপ্রিল কলম্বো ডিস্ট্রিক্ট কোর্টে এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

একটি রিপোর্ট অনুযায়ী, ৩১ মার্চ পর্যন্ত শ্রীলঙ্কা ক্রিকেটের সঙ্গে থুসারার কেন্দ্রীয় চুক্তি ছিল।

তিনি ইতোমধ্যেই সেই চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত জানিয়েছেন। এমনকি আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিতও দিয়েছেন। তার মতে, এনওসি না পাওয়ায় শুধু আইপিএলে খেলার সুযোগই হারাচ্ছেন না, আর্থিকভাবেও বড় ক্ষতির মুখে পড়ছেন।

২০২৫ সালের আইপিএল নিলামে ১.৬ কোটি রুপিতে তাকে দলে নেয় আরসিবি। তবে গত আসরে মাত্র একটি ম্যাচ খেলেই নজর কাড়েন তিনি। লখনউয়ের বিপক্ষে সেই ম্যাচে ৪ ওভারে ২৬ রান দিয়ে একটি উইকেট শিকার করেছিলেন।

কিন্তু এবার ফিটনেস পরীক্ষায় ২৯ পয়েন্টের মধ্যে প্রয়োজনীয় নম্বর তুলতে ব্যর্থ হন। দ্বিতীয়বার পরীক্ষাতেও একই ফল হওয়ায় পুরো আইপিএল থেকেই ছিটকে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

এই ঘটনাটি নতুন কিছু নয়। এর আগে বাংলাদেশের তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানও একাধিকবার আইপিএলে খেলার সুযোগ পেয়েও বোর্ডের অনুমতি না পেয়ে অংশ নিতে পারেননি। তবে তারা দেশের স্বার্থকেই প্রাধান্য দিয়েছেন।

সেই তুলনায় থুসারার পদক্ষেপ ভিন্ন দৃষ্টান্ত তৈরি করল, যেখানে ব্যক্তিগত সুযোগ ও অধিকারের প্রশ্নে তিনি আইনি লড়াইয়ের পথ বেছে নিয়েছেন, নিজের দেশের ক্রিকেট বোর্ডের বিরুদ্ধেই!

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here