পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতে,টাইগারদের লক্ষ্য এখন কিউইদের হারানো।ঘরের মাঠে সেক্ষেত্রে মহাগুরুত্বপূর্ণ এই সিরিজ।কেননা এখনো সরাসরি বিশ্বকাপ খেলা নিশ্চিত করেনি টাইগাররা।
এদিকে সর্বশেষ সিরিজ থেকে বাদ পরেনি কোনো খেলোয়াড়।
সেক্ষেত্রে দলে আছেন ৪ ওপেনার,সৌম্য,তামিম, সাইফ,লিটন।এদের মধ্যে প্রথম ৩ জন থেকে দুজন একাদশে খেলবেন,আর লিটন খেলবেন মিডল ওয়ার্ডারে।
এছাড়া টপ ওয়ার্ডারে সাবেক ক্যাপ্টেন শান্ত খেলবেন,মিডেল ওয়ার্ডারে খেলবেন তাওহীদ হৃদয়।
তবে ভাবা হচ্ছিলো দল থেকে মাহিদুল ইসলাম অঙ্কন আর আফিফের যেকোনো একজন ছিটকে যেতে পারে।সেক্ষেত্রে, আকবর আলীর স্কোয়াডে ডাক পাওয়ার সম্ভাবনা ছিলো,তবে তেমন কিছুই হয়নি,অঙ্কন আফিফকে নিয়েই স্কোয়াড ঘোষণা করেছে নতুন নির্বাচক প্যানেল।
দলে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সাথে স্পীন অলরাউন্ডার রিশাদ হোসাইন খেলবেন,আর অতিরিক্ত স্পীনার হবেন তানভীর ইসলাম।
তবে পেসারদের নিয়ে বাংলাদেশ আছে মধুর সমস্যায়।শরিফুল ইসলাম,নাহিদ রানা,ফিজ ও তাসকিন।এই চার পেসার সর্বশেষ সিরিজে স্কোয়াডে ছিলেন,কেওই খুব বেশি খারাপও করেননি।
অন্যদিকে ইঞ্জুরী কাটিয়ে ফিরেছেন তানজিম সাকিব।তাই সাকিবকেই আপাতত রাখা হয়েছে বিশ্রামে, বাকিরা সবাই আছেন স্কোয়াডে।
১৭ তারিখ সকাল ১১ টায় প্রথম ওয়ানডে মাঠে গড়াবে মিরপুরে,ইতোমধ্যেই এই ম্যাচের টিকেট অনলাইনে ছেড়েছে তামিমের বোর্ড।
বিশ্বকাপে সরাসরি খেলতে এই সিরিজ মহাগুরুত্বপূর্ণ সিমন্সের শিষ্যদের,জন্য।




