Homeফুটবলমেসির এমএলএসে যাবেন নেইমার, দেখা যাবে মেসি নেইমার লড়াই?

মেসির এমএলএসে যাবেন নেইমার, দেখা যাবে মেসি নেইমার লড়াই?

- Advertisement -spot_img

এক সময় লা লীগা মাতিয়েছেন দুইজন একসাথে। বার্সেলোনার হয়ে ইউরোপে দেখিয়ছেন দাপট, চ্যাম্পিয়নস লীগও করেছেন জয়। সেই সুতো একবার ছিড়েছিল, তবে সেটা জোড়াও লাগে আরেকবার।

বার্সার পর পিএসজিতে ঠাই হয় নেইমারের। সেখানেও আবার আসেন লিও মেসি, আবারো দেখা যায় মেসি নেইমার জুটি।

তবে ২০২৩ সালে মেসি ও নেইমার ত্যাগ করেন পিএসজি। এরপর থেকেই আলাদা গন্তব্যে দুইজন।

সেই গন্তব্য আবারো এক হতে চলেছে। তবে এবার কাধে কাধ মিলিয়ে লড়াই নয়। মুখোমুখি লড়াইয়ের সামনে লিওনেল মেসি ও নেইমার জুনিয়ার।

নেইমারকে নেওয়ার ব্যাপারে এবার আগ্রহী এমএলএসের ক্লাব এফসি চিনিচিন্নাতি। ফক্স স্পোর্টস, গোল সহ অনেক বড় বড় গণমাধ্যম এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে।

তাতে এই সংবাদটা এখন শুধুমাত্র গুঞ্জনের মাঝে সীমাবদ্ধ নয়, বরং এটাই হট টপিক। কেননা চিনিচিন্নাতির সাথে নেইমারের মৌখিক আলাপও সম্পন্ন হয়েছে, দুই পক্ষেও এই চুক্তির ব্যাপারে পজিটিভ।

বর্তমানে ২০২৬ সাল পর্যন্ত ব্রাজিলের ক্লাব সান্তোসের সাথে চুক্তি নেইমারের। ২০২৬ বিশ্বকাপে নেইমারের খেলা নিয়ে শঙ্কা আছে। যদি বিশ্বকাপ খেলেনও নেইমার, এই বছরের পর ব্রাজিল জাতীয় দলে তার নিয়মিত হবার সম্ভাবনা নেই বললেই চলে।

সেক্ষেত্রে এমএলএস তার জন্য হতে পারে দারুণ মুভ।

আবার এফসি চিনিচিন্নাতিও দল গোছাতে শুরু করেঁে ভালোভাবে। এর মাঝে লিভারপুল থেকে গোলরক্ষক ফ্যাবিয়ান মিরোজাককে নিয়েছে তারা।

দলে এসেছেন ইকুয়েডর তারকা ব্রাইন র‍্যামিরেজ। এছাড়া জস সার্জেন্ট ও ওয়েস্টার্ন ম্যাকেঞ্জির সাথেও আলোচনা চলছে দলটির। বর্তমানে এমএলএসে আছে লিওনেল মেসি, থমাস মুলার, হিউ মিন সনের মত তারকারা।

আর সেখানে দলের হয়ে পারফর্মও করছেন তারা। এবার সেখানেই চিনিচিন্নাতির নজরে নেইমার। তাকে এবার দলভুক্ত করতে চায় দলটি।

এর আগেও অবশ্য আমেরিকা থেকে প্রস্তাব আসে নেইমারের জন্য। সৌদি আরবে থাকাকালীন শিকাগো এফসি প্রস্তাব দেয় নেইমারকে। তবে জাতীয় দলের জন্য সেবার ব্রাজিলে ফিরেন নেইমার, যোগ দেন এফসি সান্তোসে।

শৈশবের ক্লাবেই বর্তমানে আছেন নেইমি। তবে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা এবার হয়ত চুড়ান্তভাবেই যাবেন আমেরিকান লীগ খেলতে।

আর সেখানে আরো একবার এক লীগে দেখা যাবে মেসি নেইমারকে। এর আগে একই লীগে দুইজনকে একইসাথে মাঠে নামতে দেখেছে ভক্তরা। এবার দেখা যাবে মুখোমুখি লড়াই। নিসন্দেহে সেটাও ভক্তদের জন্য যোগ করবে নতুন মাত্রা।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here