আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু বাংলাদেশ বনাম উইন্ডিজ সিরিজের দ্বিতীয় ওয়ানডে। সিরিজে ১-০ তে পিছিয়ে টাইগাররা। সিরিজ বাঁচানোর জন্য এই ম্যাচ জয়ের বিকল্প ছিলনা টাইগারদের সামনে। টস জিতে আবারও ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক মিরাজ। একাদশে এক পরিবর্তন, তাসকিনকে বিশ্রামে রেখে একাদশে আজ দেখা মিলে শরিফুলের। ইনিংসের শুরু থেকেই মারমুখী হয়ে উঠেন তামিম। অপর প্রান্তে নীরব ছিলেন সৌম্য। সৌম্য এটাকিং শট খেলতে গিয়ে ফিরেন কট বিহাইন্ডের ফাঁদে পড়ে। দলের প্রথম উইকেট যায় দলীয় ২৩ রানে। অপর দিকে তামিম চালাচ্ছেন তার ব্যাটিং তান্ডব। দলীয় রানের তুলনায় তার ব্যাক্তিগত রান থাকে সমান। আজকে আবারও ব্যর্থ লিটন। দৃষ্টিকটু পুল শটে ব্যর্থ হয়ে ক্যাচ আউট হয়ে ফিরেন ক্রিকেট এই মোনালিসা। এরপর উইকেটে এসে বেশিক্ষণ ঠিকতে পারেননি অধিনায়ক মিরাজও। মিরাজ যাওয়ার পর ফিরেন সেট হওয়া তামিমও। ৩৩ বলে ৪৬ রানের ইনিংস খেলে ফিরেন এই ব্যাটসম্যান। এরপর আফিফ ও রিশাদ ফিরেন অতি শীঘ্রই। দল যখন ১৫০ এর আগে অলআউট হওয়ার শঙ্কায় তখন হাল ধরেন রিয়াদ ও জুনিয়র সাকিব। তাদের বুদ্ধিত্ব ব্যাটিংয়ের মাধ্যমে দুশ ছুঁয় বাংলা। তা.সাকিব ক্যাচআউট হয়ে ফিরলে শেষ হয় প্রায় ৯০ রানের জুটি। ফিরার আগে সাকিব করেন ৬২ বলে ৪৫ রান। এরপর বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি রিয়াদও। তিনি করেন ৯২ বলে ৬২ রান। শরিফুল ও নাহিদের ক্যামিওয়ে ২২৭ রানে থামে বাংলাদেশ। এই রান এই উইকেটে খুবই অল্প। তাই, বাংলাদেশের বোলারদের কঠিন চ্যালেঞ্জ নিতে হবে। এখন দেখার বিষয় বাংলাদেশ কি পারবে সিরিজ বাঁচাতে?




