Homeফুটবলআজকের রাতে ২০১৪ সালে ৭ গোল খেয়েছিলো ব্রাজিল, নেটিজেনরা বলছে আজ মহান...

আজকের রাতে ২০১৪ সালে ৭ গোল খেয়েছিলো ব্রাজিল, নেটিজেনরা বলছে আজ মহান 7up দিবস!

- Advertisement -spot_img

বিশ্ব ফুটবলের ইতিহাসে অন্যতম চরম বেদনার দিন ছিল ২০১৪ সালের ৮ জুলাই দিবাগিত রাত,।

স্বাগতিক ব্রাজিল বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির বিপক্ষে ৭-১ গোলের লজ্জাজনক পরাজয়ের শিকার হয়।

সেই ঐতিহাসিক ম্যাচের নয় বছর পূর্ণ হলো আজ। আর দিনটিকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও হচ্ছে ট্রল, ব্যঙ্গ ও স্মৃতিচারণার ঢেউ।

অনেকেই দিনটিকে ব্যঙ্গাত্মকভাবে অভিহিত করছেন “মহান 7up দিবস” হিসেবে।

বেলো হরিজোন্তে শহরের মিনেইরাও স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই সেমিফাইনাল ম্যাচে ব্রাজিলের বিপর্যয় শুরু হয় ম্যাচের একেবারে শুরু থেকেই।

ম্যাচের ১১ মিনিটে টমাস মুলারের গোলে এগিয়ে যায় জার্মানি। এরপর ধ্বংসযজ্ঞ শুরু হয়।

মাত্র ২৯ মিনিটের মধ্যেই জার্মানির গোলসংখ্যা দাঁড়ায় ৫।

প্রথমার্ধেই ম্যাচ শেষ হয়ে যায় কার্যত। দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল যোগ করে জার্মানি।

ম্যাচের একেবারে শেষ দিকে ব্রাজিলের হয়ে একটি সান্ত্বনার গোল করেন অস্কার।

এই পরাজয় কেবল একটি ম্যাচে হারা নয়, এটি ছিল ব্রাজিলিয়ান ফুটবলের আত্মমর্যাদায় গভীর আঘাত।

সেদিন গ্যালারিতে উপস্থিত লক্ষাধিক ব্রাজিল সমর্থক কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন।

টেলিভিশনের সামনে কোটি ভক্ত যেন অবিশ্বাসের দৃষ্টিতে দেখছিলেন ফুটবলের পেন্টাগনের পতন। ফুটবল বিশ্বের বহু বিশ্লেষক একে ‘জাতীয় বিপর্যয়’ হিসেবে আখ্যা দিয়েছিলেন।

বছরের এই দিনটি ঘিরে আজও আলোচনা থেমে নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে “7up দিবস” হিসেবে পরিচিত এই দিনটি নিয়ে তৈরি হয়েছে অসংখ্য মিম, ব্যঙ্গচিত্র ও রসাত্মক পোস্ট।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here