বাংলাদেশের হয়ে খেলার বাইরে আছেন অনেকদিন ধরেই। এমনকি বাংলাদেশেও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আসেননা বছরখানিকের বেশি সময় ধরে।
বর্তমানে আমেরিকাই সাকিবের ঠিকানা। যে কারণে যেন আমেরিকান ক্রিকেটেই বেশি মনযোগ সাকিবের।
আরো একবার আমেরিকান লীগ খেলবেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।
আমেরিকান দল আটলান্টা ফায়ার্সের হয়ে মাঠ মাতাবেন মাইনর ক্রিকেট লীগে।
অবশ্য খেলার ভিতরেই আছেন সাকিব। পিএসএল দিয়ে যাত্রা শুরু করেছেন। এরপর দুবাই ক্যাপিটালস এর হয়ে খেলেছেন গ্লোবাল সুপার লীগ।
সে লীগ শেষ করতে না করতেই ছুটে যান আমেরিকায়। মেসির বর্তমান ক্লাব ইন্টার মায়ামির শহর মায়ামি ব্লেজার্সের হয় খেলেন এই বাংলাদেশী অলরাউন্ডার।
সেই টুর্নামেন্ট শেষের পর ক্যারিবিয়ান সুপার লীগ খেলতে যান সাকিব।
বর্তমানে সিপিএলের দল ফ্যালকনসের হয়ে খেলছেন সাকিব। সেখানে দলের হয়ে সবগুলো ম্যাচেই দেখা গেছে সাকিবকে।
এর মাঝে এক ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচও হয়েছেন।
এর মাঝেই নতুন লীগে খেলার ঘোষণা দেন সাকিব। সেখানে সাকিবের নিজের পক্ষ থেকেই আসে ঘোষণা।
আমেরিকার আটলান্টা বাসির উদ্দেশ্যে জানান, আগামী মাইনর ক্রিকেট লীগে আটলান্টা ফায়ার্সের হয়ে মাঠে নামবেন তিনি।
একই সাথে আটলান্টা ক্রিকেট যে আগামী ফোবনার টাইটেল স্পন্সর এমনটাও জানান তিনি। আর সেখানে নিজের জন্য দোয়া চান সাকিব। একই সাথে ফোবনার জন্যও শুভকামনা জানান তিনি
২৮ আগস্ট থেকে শুরু হবে মাইনর ক্রিকেট লীগের এবারের আসর। যে আসর চলবে আগামী ২ অক্টোবর পর্যন্ত।
২০২১ সালে শুরু হয় এই আসর। যদিও হয়ত এই আসরের পুরোটা না খেলার সম্ভাবনা বেশি সাকিবের।
কেননা বর্তমানে সিপিএলে আছেন সাকিব। আসরের ফাইনাল পর্যন্ত গেলে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ম্যাচ আছে সাকিবের।
এছাড়া গ্রুপ পর্বে বাদ গেলেও খেলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত। তবে অর্ধেক সময়ের জন্য হলেও হয়ত এই বিশ্বসেরা অলরাউন্ডারকে দরকার আটলান্টার।
আর যে কারণেই চুক্তিবদ্ধ হওয়া তার সাথে।
এর মাঝে সাকিবের আগমণের খবর প্রকাশ করেছে আটলান্টা ফায়ার্স। সেখানে সাকিবকে গেম চেঞ্জার হিসেবে উল্লেখ করেছে এই দলটি।
আগামী দিনে ব্যাটে বলে এই অলরাউন্ডার অবদান রাখবেন আটলান্টার হয়ে এমনটাই প্রত্যাশা ফ্রাঞ্চাইজীটির।
সব মিলিয়ে সাকিব ভক্তদেরও কাটবে আনন্দের সময়। লাল সবুজে দেখতে না পেলেও সাকিবকে ক্রিকেটে দেখতে যে এখন খুব বেশি অপেক্ষা করতে হচ্ছেনা তাদের।




