আগামীকাল ১৪ সেপ্টেম্বর, ক্রিকেট বিশ্ব আরো একবার স্বাক্ষী হতে যাচ্ছে ভারত পাকিস্তানের লড়াইয়ের।
যেখানে পাকিস্তান ও ভারতের মর্যাদার লড়াই হবে রাত সাড়ে আটটায়।
রাজনৈতিক টানাপোড়েনের কারনে এই দুই দল,এসিসি কিংবা আইসিসির টুর্নামেন্ট ছাড়া খুব একটা মুখোমুখি হয়না,তেমনি এক দলও রাজিনা অন্যদলে খেলতে।
তাইতো বারবার এশিয়া কাপ চলে আসে আরব আমিরাতে।আর সেই আরব আমিরাতেই এবার আগামীকাল পাকিস্তানকে হারাতে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে ভারত।
ওপেনিংয়ে দুই মার্কুটে ব্যাটার,অভিশেক শার্মা আর শুভমান গিল নামবেন ব্যাট হাতে।শুরু থেকেই চাবুকের আদলে ব্যাট চালাতে প্রস্তুত তারা।
দলের নয়া ক্যাপ্টেন সুরিয়া কুমার ইয়াদব,ব্যাট হাতে বিশ্বের সবচেয়ে ভয়ানক টি-টোয়েন্টি ব্যাটার বললে ভুল হবেনা এই মুহুর্তে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যার জুড়ি মেলা ভার।
চার নম্বরে নামবেব আরো এক মার্কুটে ব্যাটার তিলক বার্মা।
আর ছয় নম্বরে উইকেট কিপার ব্যাটার সাঞ্জু স্যামসন।
একের পর এক এমন বিধ্বংসী ব্যাটারদের প্যাভিলিয়নে ফেরালেও,পাকিস্তানের জন্য আতঙ্ক হয়ে নামবেন শিভাব দুভে আর হার্দিক পান্ডিয়া।বিশেষ করে এই দুইজনই আবার পেস অলরাউন্ডার, বর্তমান বিশ্বের সবচেয়ে দুর্লভ কোয়ালিটির খেলোয়াড়ই হয়তো কোয়ালিটিফুল পেস অলরাউন্ডার, সেখানে এই দুই বিশ্বকাপজীয়কে মোকাবেলা করতে হবে পাকিস্তানের বোলার-ব্যাটারদের।
ব্যাট হাতে আরো একজন আছেন,যেকোনো পজিশনে যিনি নিজেকে মানিয়ে নিতে পারেন,তিনি স্পিন অলরাউন্ডার এক্সার প্যাটেল।আর সর্বশেষ ম্যাচেই কুলদীপ ইয়াদব জানান দিয়ে রেখেছেন তার ঘুর্ননের তেজ কত!
তাকে স্পিনে সাহায্য করবেন ভারুন চক্রবর্তী, আর পেস হাতে ফখরদের স্টাম্প ভাঙতে প্রস্তুত বুমরাহ।
গত ম্যাচের এই একাদশ নিয়েই কাল সাড়ে আটটায় পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে ভারত দল।




