২০২৫ সালে সব ফরম্যাট মিলে সর্বোচ্চ ছয় হাকিয়েছে পাকিস্তান,
তারা ছয় মেরেছে ১৯০ টি।তবে তার থেকে খুব একটা পিছিয়ে নেই বাংলাদেশ, ১৭১ ছয় হাকিয়েছে লিটন শান্তরা।
তবে যদি হিসেবটা শুধু টি-টোয়েন্টির করা হয় তাহলে,সবাইকেই ছাড়িয়ে গেছে বাংলাদেশ। কিছুদিন আগেও যে ছয় হাকানো নিয়ে ছিলো প্রশ্ন,সেই ছয় হাকানোর লিস্টে সবার সেরা টাইগাররা।
তবে এবছর সব ফরম্যাট মিলিয়ে শীর্ষ পাচে নেই বড় বড় দল।
৫ নম্বরে থাকা ইংল্যান্ড ১২ ম্যাচ খেলেই ১০০ ছয় হাকিয়েছে।অন্যদিকে ইতিহাস সেরা দল অস্ট্রেলিয়া, ছয় হাকানোর তালিকায় আছে ৪ নম্বরে তারাও মোটে ম্যাচ খেলেছে ১১ টি।ছয় হাকিয়েছে ১১১ টি।
এদিকে ৩ নম্বরর থাকা দল ওয়েস্ট ইন্ডিজ,১৫ ম্যাচ খেলেই ১৪৮ টি ছয় হাকিয়েছে তারা।
এই তালিকায় শীর্ষ দুইয়ে থাকা বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ মুলত ম্যাচও খেলেছে অনেক,২৪ ম্যাচে ১৭১ টি ছয় হাকিয়েছে বাংলাদেশ।
আর তালিকায় ১ নম্বরে থাকা পাকিস্তান ২৬ ম্যাচে হাকিয়েছে ১৯০।
তবে এই পরিসংখ্যানের বাহিরেও বাংলাদেশের জন্য এই ছয় হাকানোদ তালিকা ভিন্ন একটা কারনে সস্থির।
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি ছয় ছিলো ২০২৪ সালে,সেবছর ২৪ ম্যাচে,১২২ ছয় হাকিয়েছে বাংলাদেশ।
কিন্তু এবার সমান সংখ্যক ম্যাচেই আরো অর্ধশত ছয় বেশি হাকিয়েছে ব্যাটাররা।
এর আগের কখনোই বছরে ১০০ ছয় হাকানো হয়নি টাইগারদের।
২০২১ সালে ৮৩ টি,২০২২ সালে ৭৯ টি,ও ২০১৮ সালের ৭৭ টি ছয় হাকানোই সর্বোচ্চ ছিলো বাংলাদেশের।
এর মধ্যে ৮৩ ছয় হাকানো ২০২১ সালে সর্বোচ্চ ২৭ টি ম্যাচ খেলেছে বাংলাদেশ।
তাই এই পরিসংখ্যান স্পষ্ট করে যে অন্তত ছয় হাকানোতে বাংলাদেশের ব্যাটাররা আগের তুলনায় বেশ উন্নতি করছে।




