Homeফিচারজার্সিতে যে বিশেষ বিশ্ব চ্যাম্পিয়নের গর্ব নিয়ে ২০২৬ বিশ্বকাপে মাঠে নামবে মেসিরা!

জার্সিতে যে বিশেষ বিশ্ব চ্যাম্পিয়নের গর্ব নিয়ে ২০২৬ বিশ্বকাপে মাঠে নামবে মেসিরা!

- Advertisement -spot_img

২০২৬ বিশ্বকাপের প্রস্ততি শুরু হয়ে গেছে আগেই। এর মাঝেই আয়োজক দেশ, ভেন্যুর নাম চুড়ান্ত হয়েছে।

চুড়ান্ত হয়েছে বলের নাম ও ডিজাইন।টিকিট ছাড়া হয়েছে, আসরের অনেক দলও হয়েছে চুড়ান্ত। এর মাঝে জার্সি প্রকাশ করা শুরু করেছে অনেক দল। তার মাঝে আছে আর্জেন্টিনা দলও। তবে এই জার্সিতে আছে বিশেষ আকর্ষণ।

বরাবরের মত আর্জেন্টিনার জার্সির ডিজাইন করে এডিডাস। এবারো কিট স্পন্সর করছে তারা।

আর সেখানেই এডিডাসের জার্সিতে আছে চমক। বিশ্বকাপের বলের ডিজাইন করা এই প্রতিষ্ঠানটি আর্জেন্টিনার জন্য রেখেছে বিশেষ এক থিম।

যে থিম গর্বিত করবে আর্জেন্টাইন ভক্তদের।

আকাশী নীলের বাইরে সাধারণত নীল কালো এওয়ে জার্সি গায়ে জড়ায় আর্জেন্টিনা দল। এবারো নয় তার ব্যাতিক্রম।

বিশ্বকাপের আগে আর্জেন্টিনার এওয়ে জার্সি হিসেবে দেওয়া হয়েছে কালো রঙের এক জার্সি। যে জার্সির মাঝে আছে নীল রঙের ঘুর্ণি।

অনেকটা ঘুর্ণি, তরবারি বা স্রোতের গতিপথের মত ডিজাইন করা হয়েছে আর্জেন্টিনার এওয়ে জার্সিতে।

কালো রঙের জার্সির উপরে এই ডিজাইন বেশ আকর্ষণীয়ই লাগে। তবে মুল আকর্ষণ অন্য জায়গায়।

এই জার্সিতে আছে বিশ্বকাপজয়ী লোগো। যা গায়ে জড়াবে আর্জেন্টিনা দল।

২০২৬ বিশ্বকাপে সেই লোগোওয়ালা জার্সি গায়ে দিতে পারবেনা আর কোন দল। আর এখানেই যেন বিশেষত্ব ও গর্বের জায়গা আর্জেন্টিনার জন্য।

নীল কালো জার্সির ডানপাশে আছে এডিডাসের লোগো। বামপাশে আছে আর্জেন্টিনা ফুটবল দলের লোগো।

যেখানে লাগানো থাকবে উপরে তিন স্টার। এর মাঝেই থাকবে সেই বিশেষ লোগো। যে লোগো তে বড় আকারে আছে বিশ্বকাপ শিরোপা।

যার নিচে আছে লেখা ফিফা ২০২২ বিশ্বকাপ জয়ী দল। আর এই লোগো পড়েই নামবে আর্জেন্টিনা, বিষয়টি নিশ্চিত করেছে এডিডাস।

অবশ্য আর্জেন্টিনাই যে প্রথম এরকম চ্যাম্পিয়নের লোগোওয়ালা জার্সি পড়ছে এমন নয়, গত আসরে ফ্রাঞ্চও পড়ে এমন জার্সি।

সেবার তাদের চুক্তিবদ্ধ নাইকি তাদের জন্য আনে এমন জার্সি। যেখানে নাইকি ও ফ্রাঞ্চ ফুটবলের লোগোর মাঝে ছিল বিশ্বকাপের লোগো, যেখানে লেখা ছিল ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন ২০১৮।

তবে এবার চাইলেও এমবাপ্পেরা সে জার্সি গায়ে জড়াতে পারবেন না, কারণ এবার এই ক্ষমতা শুধু মেসি, আলভারেজদের।

বিশ্বকাপজয়ী জার্সি গায়ে দেওয়া আর্জেন্টিনার খেলোয়াড়দের বাড়তি অনুপ্রেরণা দেবে, সেটাই অনুমেয়।

সেটাকে কতটা কাজে লাগাতে পারেন তারা, সেটাই এবার দেখার বিষয়।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here