Homeক্রিকেটআবুধাবি টি-টেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ডাক পেলেন সাইফ ও নাহিদ!

আবুধাবি টি-টেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ডাক পেলেন সাইফ ও নাহিদ!

- Advertisement -spot_img

এশিয়া কাপের আগে দেশের অনেক দর্শকদের কাছেও তিনি ছিলেন অপরিচিত নাম।

সেখান থেকে এশিয়া কাপের পর বিশ্ব ক্রিকেটেই সাইফকে নিয়ে হচ্ছে চর্চা।

সাইফ হাসান এশিয়া কাপটা নিজের করে নিয়েছেন। সে আসরে সাইফের ৪ ম্যাচে ২ অর্ধশতকের সাথে ১টি ৩০ রানের ইনিংস।

এশিয়া কাপের পরও আফগানদের বিপক্ষে টি২০ সিরিজে জ্বলে উঠেছেন।

এর বাইরে সাইফের শট, ইন্টেন্ট ও বড় শট খেলার ক্যাপাবিলিটি তাকে আলাদা নজর এনেছে।

যে কারণে আলোচনায় ছিলেন, আগামী দিনে কি ফ্রাঞ্চাইজী ক্রিকেটে দেখা যাবে সাইফকে?

সেই উত্তর মিলতে সময় লাগলোনা বেশিদিন। এবার আবুধাবি টি১০ লীগের মত আসরে দেখা যাবে সাইফকে।

নভেম্বরে অনুষ্ঠিতব্য এই আসরের জন্য বসেছে অকশন। সেই অকশন থেকেই সাইফকে দলে নেয় আসপিন স্টালিয়নস।

প্রথমবারের মত আবুধাবি টি১০ এ এসেছে এই ফ্রাঞ্চাইজীটি। আর এবারই তারা দলে ভিড়িয়েছে স্যাম বিলিংস, টাইমাল মিলস, আন্দ্রে ফ্লেচার, আভিষ্কা ফার্নান্দো, বিনুরা ফার্নান্দোদের।

এবার তাদের সাথে নিলাম থেকে নেওয়া হয়ে সাইফ হাসানকে। এছাড়া ভারতীয় লিজেন্ডারি স্পিনার হরভাজন সিং আছেন এই দলে। এছাড়া অকশন থেকে সাইফ ছাড়াও উইন্ডিজের অলরাউন্ডার রাদারফোর্ডকে দলে নিয়েছে স্টালিয়নস।

অপরদিকে দল পেয়েছেন পেসার নাহিদ রানাও। এর আগেও একাধিক ফ্রাঞ্চাইজী ক্রিকেটের ডাক পেলেও খেলা হয়নি নাহিদের।

এবার সেই অপেক্ষার পালা শেষ হতে পারে। আগামী আসরের জন্য নাহিদকে দলে ডেকেছে ভিস্তা রাইডার্স।

অকশন থেকে নাহিদ ছাড়াও লঙ্কান মাদুশাঙ্কা ও অষ্ট্রেলিয়ান আন্দ্রে টাইকে দলে ভেড়াউ ভিস্তা রাইডার্স। ফাফ ডু প্লেসিস, ম্যাথু ওয়েড, ভানুকা রাজাপক্ষ, ডোয়াইন প্রিটুরিয়াস সহ একাধিক তারকাদের আগেই দলে ভেড়ায় দলটি।

এছাড়া অকশনের আগেই এই লীগে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান। রয়াল চ্যাম্পস সাকিব ছাড়াও দলে নেয় জেসন রয়, এঞ্জেলো ম্যাথুইস, ক্রিজ জর্দান, ড্যানিয়েল শামস এর মত খেলোয়াড়দের৷ অকশন থেকে ইসুরু উদানা ও ম্যাকমালানকেও দলে নেয় তারা।

সব মিলিয়ে বড় সুযোগ সাইফ নাহিদের সামনে। এনওসি পেলে ও পারফর্ম করতে পারলে আগামী দিনেও যে অন্য লীগের জন্য খুলে যাবে তাদের দরজা, তাতে নেই সন্দেহ। এবার দেখা যাক, সুযোগ কতটা কাজে লাগাতে পারেন তারা।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here