Homeক্রিকেটজাতীয় দলে ফেরার প্রত্যয় সাব্বিরের, খেলতে চান আরো ৫ বছর!

জাতীয় দলে ফেরার প্রত্যয় সাব্বিরের, খেলতে চান আরো ৫ বছর!

- Advertisement -spot_img

একটা সময় ছিলেন জাতীয় দলের আশার প্রতীক। অনেকে তাকে বলেছিল বাংলার কোহলি, অনেকেই ভেবেছিলেন টি২০ ক্রিকেটে বাংলার সমাধান হবেন সাব্বির।

তবে সাব্বির রহমান সেই জায়গায় নিজেকে নিয়ে যেতে পারেননি। ২০২২ সালের অক্টোবরের পর জাতীয় দলের জার্সিও গায়ে দেওয়া হয়নি।

তবে ফুরিয়েও যাননি সাব্বির। এখনও জাতীয় দলে ফিরে ভালো করার আশা করেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান।

আর সেখানে বিপিএলকে টার্গেট করছেন সাব্বির। গত বিপিএলে ঢাকা দলে সুযোগ পেয়ে ভালো করেছেন।

সেখানেই ঢাকার গত আসরের মালিক সাকিব খানের সাথে নিজের সম্পর্কের কথা জানান সাব্বির। দেশের এই সুপারস্টারের ব্যাক্তিগত পছন্দের ছিলেন সাব্বির।

অপরদিকে গত বিপিএলে ভালো করে সাব্বির আবার আলোচনায় আসেন। এবার এনসিএলেও সাব্বির ভালো করেন।

টাচে থেকে বিপিএলে ভালো করতে চান সাব্বির, সেখান থেকে আবারো ফিরতে চান জাতীয় দলের রাডারে।

এ নিয়ে সাংবাদিকদের সাব্বির বলেন” ক্যারিয়ার তো এখনো শেষ হয়নি। বয়সও বেশি না যে, অবসরে চলে যাব।

আমার লক্ষ্য ২০২৬ না, আরও ৫ বছর যেন জাতীয় দলকে সার্ভ করতে পারি। বিপিএলে ভালো করতে পারলে নির্বাচকদের চোখে পড়ব এবং খুব শিগগিরই জাতীয় দলে ঢুকব ইনশাআল্লাহ।’”

এছাড়া বিপিএলে পারফর্মেঞ্চ, ঢাকার দল পাওয়া ও সাকিব খানের সাথে নিজের সম্পর্ক নিয়ে সাব্বির বলেন “ উনি (শাকিব খান) বলেছে, ঢাকা দল যতদিন থাকবে ততদিন পর্যন্ত তোমাকে ঢাকা টিমে নিব ইনশাআল্লাহ।

ভাই হিসেবে না, তুমি মেধাবী খেলোয়াড়, তোমাকে আমাদের প্রয়োজন, দেশের প্রয়োজন। তোমাকে সবসময় চাই”

দেশের নানা আসরে খেলার সময় বাইরের লীগে ডাক আসার কথাও জানান সাব্বির।

তবে সেখানের চেয়ে দেশেই খেলাকে প্রাধান্য দেওয়ার কথা বলেন এই হার্ডহিটার ব্যাটসম্যান।

এ নিয়ে সাব্বির বলেন’ দেশের খেলা থাকলে আমি অন্য জায়গায় খেলতে যেতে চাই না।

এনসিএলের সময় আমার একটা অফার এসেছিল কেনিয়াতে কিন্তু ওটা আমি খেলি নাই, আমি এনসিএল খেলেছি। এরকম অফার আসে মাঝেমধ্যেই, তবে আমার কাছে মনে হয় দেশের খেলাটা গুরুত্বপূর্ণ।”

সব মিলিয়ে নিজের বক্তব্যের বাস্তব প্রতিফলন করে সাব্বির আবার ফিরে আসুক, এটাই চাওয়া দেশের কোটি ক্রিকেট ভক্তের।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here