১০ টি অঞ্চলের দল বিক্রির জন্য আগ্রহীদের আবেদন চেয়েছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।
তবে সেখানে ৯ টি দলের প্রতি আবেদন করলেও,একমাত্র ময়মনসিংহ দলের প্রতি কোনো ফ্রাঞ্চাইজি আবেদন করেনি।
আগামী ডিসেম্বরেই মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের এই নতুন আসর।
বিসিবি সূত্রে জানা গেছে, এর মধ্যে চারটি পুরনো ফ্র্যাঞ্চাইজি তাদের দল ধরে রাখতে চায়, আর বাকি ছয়টি নতুন প্রতিষ্ঠান নতুন করে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে।
তবে আশ্চর্যজনকভাবে গত আসরের সফলতম দল ফরচুন বরিশাল এবার থাকছে না।
পুরনো ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে বসুন্ধরা গ্রুপের রংপুর রাইডার্স আগাম প্রস্তুতি নিয়ে ইতিমধ্যেই দরপত্র জমা দিয়েছে।
খুলনা টাইগার্সের পার্টনার মাইন্ড ট্রি এবারের আসরেও অংশ নিতে চায়। পাশাপাশি হারলেন গ্রুপের ঢাকা ক্যাপিটালসও দরপত্র জমা দিয়েছে।
গত আসরে বিতর্কের কেন্দ্রে থাকা এসকিউ স্পোর্টস এবার চট্টগ্রাম থেকে নতুন নামে চিটাগং কিংস হিসেবে দল নিতে চায়।
নতুন ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে রাজশাহী থেকে। নাবিল গ্রুপ এবং দেশ ট্রাভেলস দুটি প্রতিষ্ঠানই রাজশাহী কিংস নামে দল আনতে চায়।
ফরচুন বরিশাল না থাকলেও বরিশালের প্রতিনিধিত্ব করতে আগ্রহ দেখিয়েছে আকাশবাড়ী হলিডেজ।
এবারের আসরে সিলেট স্ট্রাইকার্স নামে দল গঠনের পরিকল্পনা করছে জগলু অ্যান্ড ক্রিকেট উইথ সামি, আর কুমিল্লা থেকে এসএস গ্রুপ চায় কুমিল্লা ফাইটার্স নামে মাঠে নামতে। নতুন চমক হিসেবে দেখা দিয়েছে নোয়াখালী।
উপকূলীয় এই জেলার প্রতিষ্ঠান বাংলা মার্ক বিপিএলে নতুন দল গঠনের ইচ্ছা জানিয়েছে।
এবার দেখাযাক কোন কোন অঞ্চলের দলের সাথে কোন ফ্রাঞ্চাইজিকে নিয়ে চুক্তি সম্পন্ন হয় বিসিবির।
জমজমাট বিপিএল দেখতে অপেক্ষায় ভক্তরা।




