Homeক্রিকেটকোটি টাকায় রংপুর রাইডার্সে মুস্তাফিজুর রহমান!

কোটি টাকায় রংপুর রাইডার্সে মুস্তাফিজুর রহমান!

- Advertisement -spot_img

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশ আসরকে সামনে রেখে দল গোছানোর কাজ শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

নিয়ম অনুযায়ী, এবারের আসরে প্রতিটি দল সরাসরি দুইজন স্থানীয় ক্রিকেটারকে দলে ভেড়ানোর সুযোগ পাচ্ছে।

সেই সুযোগ কাজে লাগিয়ে ঘরের ছেলে নুরুল হাসান সোহান ও জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে রংপুর রাইডার্স।

বাংলাদেশি ক্রিকেটের অন্যতম সেরা পেসারকে দলে ভেড়ানোয় ফ্র্যাঞ্চাইজিটির মালিকপক্ষ বেশ আশাবাদী এবারের আসর নিয়ে।
এর পাশাপাশি, আগের আসরের মতোই দলকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান।

নেতৃত্বে সোহানের ধারাবাহিকতা ও মোস্তাফিজের অভিজ্ঞতা এবারের মৌসুমে রংপুরকে আরও শক্তিশালী করে তুলবে বলে মনে করছেন দলটির কর্মকর্তারা।
কোচিং প্যানেলে থাকছেনা খুব বেশি পরিবর্তন। রংপুরের হেড কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন বিশ্বখ্যাত কোচ মিকি আর্থারউ, যিনি এর আগে পাকিস্তান, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার জাতীয় দল পরিচালনা করেছেন।

ব্যাটিং কোচ হিসেবে থাকছেন সাবেক বাংলাদেশ অধিনায়ক বর্তমান ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলই।
এদিকে, বিপিএলের নিলাম হতে পারে ১৭ নভেম্বর আর খেলার সূচি ঘোষণা হবে শিগগিরই।

তবে সরাসরি চুক্তির তালিকা প্রকাশের মধ্য দিয়ে ইতোমধ্যেই জমে উঠেছে বিপিএল ২০২৫-২৬ এর উত্তাপ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here