Homeক্রিকেটআইপিএলের তারকা নিয়ে ভয়ঙ্কর দল গড়ছে সিলেট টাইটান্স!

আইপিএলের তারকা নিয়ে ভয়ঙ্কর দল গড়ছে সিলেট টাইটান্স!

- Advertisement -spot_img

বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে নতুন রূপে মাঠে নামছে সিলেটের ফ্র্যাঞ্চাইজি।

আগের সিলেট স্ট্রাইকার্সের পরিবর্তে এবার অংশ নিচ্ছে নতুন পরিচয়ে,সিলেট টাইটান্স।

দল বদলেছে, মালিকানা বদলেছে, তবে লক্ষ্য একটাই,ক্তিশালী স্কোয়াড গড়ে শিরোপার দৌড়ে শীর্ষে থাকা।আর তা ভালো করেই করছে দলটি।


ফ্র্যাঞ্চাইজির ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, পাকিস্তানের সাবেক গতিতারকা মোহাম্মদ আমির এবার সিলেট টাইটান্সের হয়ে খেলবেন। অভিজ্ঞ এই পেসার আগেও বিপিএলে আলো ছড়িয়েছেন এবং এবারও নিজের পুরোনো ছন্দে ফিরতে মুখিয়ে আছেন।

তার সঙ্গে থাকছেন শ্রীলঙ্কার তারকা ওপেনার কুশল মেন্ডিস, যিনি প্রথমবারের মতো বিপিএলের মঞ্চে নামছেন।
টুর্নামেন্টের মাঝপথে সিলেটের জার্সিতে যোগ দেবেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মঈন আলী এবং আফগানিস্তানের পেস বোলিং অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই।

ওমরজাইয়ের জন্য এটি হবে বিপিএলের চতুর্থ আসর, অন্যদিকে মঈন ও আমির দুজনই পূর্বে বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন। আন্তর্জাতিক অভিজ্ঞতায় ভরপুর এই বিদেশি বাহিনী নিঃসন্দেহে সিলেটকে বাড়তি শক্তি দেবে।


দেশি ক্রিকেটারদের দিক থেকেও কোনো কমতি রাখছে না সিলেট টাইটান্স। গত আসরে খুলনা টাইগার্সের হয়ে খেলা দুই তারকা ক্রিকেটার,মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদ সরাসরি চুক্তিতে যোগ দিয়েছেন সিলেটের নতুন ফ্র্যাঞ্চাইজিতে। তাদের সঙ্গে স্থানীয় প্রতিভাবান তরুণদের নিয়েও একটি ভারসাম্যপূর্ণ দল গঠনের পথে রয়েছে টিম ম্যানেজমেন্ট।


অন্যদিকে, আগের তিন আসরে ‘সিলেট স্ট্রাইকার্স’ নামে অংশ নেওয়া ফ্র্যাঞ্চাইজি মালিকানা নবায়ন না করায় এবার নতুন করে পাঁচ বছরের জন্য সিলেট অঞ্চলের ফ্র্যাঞ্চাইজির অধিকার পেয়েছে দেশের প্রথম পূর্ণাঙ্গ স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘ক্রিকেট উইথ সামি’।

নতুন ব্যবস্থাপনা, নতুন পরিকল্পনা আর একঝাঁক তারকা ক্রিকেটারকে নিয়ে সিলেট টাইটান্স এখন বিপিএলের মঞ্চে বাজিমাতের অপেক্ষায়।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here