Homeক্রিকেটজেসন রয়-সাইফ! ভয়ঙ্কর হবে ঢাকা ক্যাপিটালস?

জেসন রয়-সাইফ! ভয়ঙ্কর হবে ঢাকা ক্যাপিটালস?

- Advertisement -spot_img

বোলিংএ মুস্তাফিজুর রহমান টি২০ ক্রিকেটে দেশসেরা, বিশ্বসেরাদের একজন। সেই ফিজকে নিজেদের ডেরা থেকে ছেড়ে দিয়েছে ঢাকা ক্যাপিটালস।

সাকিব খানের ঢাকা তার বদলে রংপুরের ডেরা থেকে এনেছে এক ব্যাটারকে।

গত বিপিএলেও তিনি ছিলেন সাধারণ এক নাম, তবে বর্তমানে সেই সাইফ হাসানই দেশের টি২০ ক্রিকেটের হটকেক। এশিয়া কাপে সাইফের পারফর্মেঞ্চ বদলে দিয়েছে সবকিছু। একই সাথে তার ক্লাস, সিক্স হিটিং ও ফেয়ারলেস ব্যাটিং এপ্রোচে মুগ্ধ হয়েছেন সবাই

তবে এক প্রান্তে সাইফের উপর ভরসা করেই ছাড়েনি ঢাকা, সাইফের সাথে ব্যাটিং এর জন্য আনা হচ্ছে আরো ভয়ানক একজন।

তিনি ইংলিশ ব্যাটার জেসন রয়, ক্রিকেট ভক্তদের কাছে যিনি সুপরিচিত এক নাম। ৬৪ টি২০ ২৫ এভারেজ ও ১৩৮ স্ট্রাইক রেটে ব্যাট করেন, অডিয়াই ক্রিকেটে যার স্ট্রাইক রেট ১০০ এর অধিক। সেই রয়কে এবার নিজেদের ডেরায় নিয়েছে ঢাকা।

প্রশ্ন হলো, এই জুটিকে কি আদৌ মাঠে দেখা যাবে? কিংবা একই সাথে এদের জ্বলে উঠার সম্ভাবনা কতটুক।

জেসন রয়ের উত্থান বিপিএল দিয়ে। এরপর এই আসরে বারবার ফিরে এসেছেন রয়, সেটা নিজের প্রাইম টাইমেও। গত আসরেও রয় খেলেছেন, সেটা হারলন গ্রুপের ঢাকা ক্যাপিটালসের হয়েই। এবারো একই ফ্রাঞ্চাইজী রয়কে নিজেদের ডেরায় ডাকছে। ফলে শুধু সোশাল মিডিয়ায় নয়, মাঠের ক্রিকেটেই রয়কে দেখার সম্ভাবনাই বেশি।

কিন্ত একই সাথে কি জ্বলে উঠতে পারবে এই জুটি। গত আসরে বিপিএলে সাইফ হেলস পার্টনারশিপ সবার মনে আছে।

সেই আসরে সাইফ যেসব ম্যাচে ভালো খেলেছেন, যেখানে হেলস ভালো খেলেছে।

জাতীয় দলেও সৌম্য সাইফ পার্টনারশিপ সবার অজানা নয়। এর বাইরে সাইফ যতদিন ভালো করেছেন, লিটন, হৃদয়, তামিম বা ইমনের কেউ তাকে সঙ্গ দিয়েছে। ফলে রয়কে পেলে সাইফের স্বভাবসুলভ খেলে জ্বলে উঠার সম্ভাবনাই বেশি।

রয় ছাড়াও ঢাকার আলোচনায় ডি কক, উসমান খানের মত ওপেনার। শুরুর দিকে খেলতে পারেন ডি কক, উসমানকে পেতে পারে পুরো মৌসুমের জন্য৷ অর্থ্যাৎ ঢাকার টপ অর্ডার শক্ত থাকবে পুরো মৌসুমেই। তবে সেখানে মুল ফোকাস থাকবে ওপেনিংএ।

সাইফ জেসন ওপেনিং যেমন ঢাকা দলের শক্তি বাড়াবে এমন নয়, বরং ব্রান্ডিং বাড়বে পুরো বিপিএলেরই।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here