Homeক্রিকেটমুখোমুখি এবার সাইফ বনাম সাকিব: টি-টেনে দেখাবে দারুণ লড়াই!

মুখোমুখি এবার সাইফ বনাম সাকিব: টি-টেনে দেখাবে দারুণ লড়াই!

- Advertisement -spot_img

দুইজনের ক্যারিয়ার দাঁড়িয়ে দুই প্রান্তে। একজনের প্রথম ফ্রাঞ্চাইজী লীগ, আরেকজন যেন ফ্রাঞ্চাইজী ক্রিকেটর জনপ্রিয় মুখগুলোর একজন।

একজনের আন্তজার্তিক ক্যারিয়ারের শুরুর সময়, আরেকজন অনেকটা শেষই করেছেন আন্তর্জাতিক ক্যারিয়ার।

জাতীয় দলে একজন কিছুদিন আগে হয়েছেন গুরুত্বপূর্ণ, আরেকজন দীর্ঘদিন জাতীয় দলে অপরিহার্য থেকে সাম্প্রতিক সময়ে হয়েছেন ব্রাত্য। সাকিব ও সাইফ, দুইজন দাঁড়িয়ে দুই প্রান্তে। তবে এবার দুইজনই আছেন একই মঞ্চে। আর সেটা টি টেন লীগে।

আর সেখানে মুখোমুখি হবার সম্ভাবনা দুইজনের।

এর আগে টি টেন খেলেছেন সাকিব আল হাসান। টি টেন ছাড়াও বিশ্বের প্রায় সব লীগেই নাম আছে সাকিবের।

শেষ এক বছরেও পিএসএল, সিপিএল, গ্লোবাল, মাইনর লীগ সহ অনেকে আসরে দেখা গেছে সাকিবকে৷ আরো একবার সাকিব মাঠে নামছেন নতুন এক আসরে।

আর সেখানে টি টেন লীগে সাকিব শুধু নামছেনই না, হচ্ছেন অধিনায়ক।

রয়াল চ্যাম্পসের হয়ে টি টেনে খেলবেন সাকিব।

দলটিতে আছেন জেসন রয়, এঞ্জেলো ম্যাথুইস,লিয়াম ডসন, ক্রিস জর্দান, ড্যানিয়েল শামস, ইসুরু উদানার মত খেলোয়াড়।

অনেকটাই অভিজ্ঞ এই দলটি, দলের অনেক খেলোয়াড়ের জাতীয় দলে লম্বা সময়ে খেলার অভিজ্ঞতা আছে।

১৮ নভেম্বর শুরু হলেও ১৯ নভেম্বর শুরুর ম্যাচে খেলবে রয়াল চ্যাম্পস। সেখানে তাদের প্রতিপক্ষ ভিস্তা রাইডার্স।

অপরদিকে তারকা বহুল ম্যাচে মাঠে নামছেন সাইফ হাসান।

দলের অধিকাংশ খেলোয়াড়ই টি২০ ক্রিকেটের মানে বড় নাম।সেখানে আছেন শেফার্ন রাদারফোর্ড, ট, বেন কাটিং, স্যাম বিলিংস, আন্দ্রে ফ্লেচার,আলী খান, বিনুরা ফার্নান্দোর মত খেলোয়াড়রা।

আর সেখানেই সুযোগ পেয়েছেন সাইফ হাসান, খেলবেন নিজের প্রথম ফ্রাঞ্চাইজী লীগ।

সাকিব সাইফের মুখোমুখি হবার আছে সম্ভাবনা। ২৬ নভেম্বর মুখোমুখি লড়াইয়ে নামবে রয়াল চ্যাম্পস ও স্টালনস।

আর সেখানে দুইজন খেললে থাকবে মুখোমুখি হবার সম্ভাবনা। তবে জাতীয় দলের আয়ারল্যান্ড সফর থাকায় ২৩ নভেম্বর পর্যন্ত এনওসি আছে সাইফের। সেক্ষেত্রে দুইজনের দেখা না হবার সম্ভাবনাই বেশি।

তবে শেষ পর্যন্ত যদি বাড়ে এনওসির মেয়াদ, তবে দেখা হয়ে যেতে পারে এই দুইজনের।

সব মিলিয়ে আরো এক লীগে সাকিবকে দেখতে পারবে দর্শকরা। আর প্রথমবারের মত ফ্রাঞ্চাইজী আসরে সাইফকে দেখার আশায় ভক্তরা। এবার দেখা যাক, এই লীগে কেমন করেন এই দুই খেলোয়াড়।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here