Homeক্রিকেটআবুধাবি টি টেন থেকে ডাক পেলেন তাসকিন আহমেদ!

আবুধাবি টি টেন থেকে ডাক পেলেন তাসকিন আহমেদ!

- Advertisement -spot_img

ফ্রাঞ্চাইজী লীগের সাথে যেন দুর্ভাগ্য লেগে থাকে তাসকিন আহমেদের। এর আগে আইপিএলের মত আসর থেকে ডাক এসেছে একাধিকবার, তবে দেশের জন্য সেই প্রস্তাব ফিরিয়েছেন তাসকিন।

এরপর অন্য লীগ থেকেও এসেছিল প্রস্তাব, খেলা হয়নি সেগুলো। দেশের বাইরে জিম আফ্রো টি টেন খেলেছিলেন তাসকিন।

এবার আরো এক লীগে সুযোগ মিললো বাংলার এই অভিজ্ঞ পেসারের। সবকিছু ঠিক থাকলে কিছুদিনের মাঝে শুরু হওয়া আবুধাবি ২০ তে দেখা যাবে তাসকিনকে। যা নিশ্চিত করেন তাসকিন নিজেই।

আবুধাবি টি টেনের এর অভিজ্ঞ দল নর্দান ওয়ারিয়ার্স।

সেখানে তাসকিনকে নেওয়ার খবর নিজেরাই প্রকাশ করে এই দলটি। এর আগে এই দলে খেলেছেন কয়েকজন বাংলাদেশী খেলোয়াড়।

সেই ধারায় এবার বাংলাদেশের তারকা ক্রিকেটারকে দলে ভেড়ালো নর্দান। সামাজিক যোগাযোগমাধ্যমে তারাই এ খবর নিশ্চিত করে।

তাসকিনকে নেওয়ার পোষ্টে তারা তাসকিনের ছবি প্রকাশ করে। যেখানে তারা সেই ছবিতে সাইনড বা স্বাক্ষরিত লিখে প্রকাশ করে।

এরপর ক্যাপশনে তারা উল্লেখ করে, তাপের মাঝে তোমাকে স্বাগতম। তাসকিন আহমেদ ২০২৫ আইএলটি২০ নর্দান ওয়ারিয়ার্সের হয়ে খেলবে।

নিজের ওয়ালে এই পোষ্ট শেয়ার করেন তাসকিন নিজেই। আর তাতে পুরোপুরি নিশ্চিত হয় বিষয়টি।

নর্দান দলে তারকাদের মেলা বসেছে। আর সেখানে সতীর্থ হিসেবে অনেক বড় বড় নাম থাকবে তাসকিনের। সেখানে সবচেয়ে বড় নাম হবেন নিউজিল্যান্ডের তারকা পেসার ট্রেন্ট বোল্ট। এই বাহাতি পেসার এর আগেও এই দলে খেলেছেন, আবারো খেলবেন এই ফ্রাঞ্চাইজীতে।

তার সাথে থাকছেন আফগানিস্তানের অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই, কিউই ব্যাটার কলিন মুনরো, আফগান ওপেনার হজরতউল্লাহ জাজাই, উইন্ডিজের হেটমায়ার, দক্ষিণ আফ্রিকার চায়নাম্যান তারাবীজ শামসি, লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা ও উইন্ডিজের ব্যাটার জনসন চার্লসকে।

এদের সাথেই যুক্ত হচ্ছেন তাসকিন আহমেদ।

১৮ নভেম্বর শুরুর ম্যাচে মাঠে নামছে নর্দান ওয়ারিয়ার্স। কুয়েত্তা কাভালারির বিপক্ষে নামবে এই দলটি।

আর সেখানেই শুরুর ম্যাচে খেলতে পারেন তাসকিন। যেহেতু আইরিশদের বিপক্ষে টেষ্ট দলে নেই তাসকিন, এই সময়টাই কাজে লাগাতে চাইবেন তিনি।

আর সেখানে বোলিংএ সবকিছু ঠিক থাকলে দেখা যাবে বোল্ট তাসকিন জুটি। এমন এক বোলিং জুটি যেমন আইএলের দর্শকদের ম্যাচের উপর আগ্রহ বাড়াবে, আবার বাংলাদেশের ভক্তরাও চেয়ে থাকবে এই জুটির দিকে।

এদের সাথে পেরেরা, ওমরজাই, চার্লস, জাজাইদের নিয়ে জয় পেতেই মাঠে নামবে নর্দান। এবার দেখা যাক, বড় আইএলের মঞ্চে কেমন করেন তাসকিন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here