Homeক্রিকেটবাংলাদেশের সেরা প্রস্তুতি: ঐতিহাসিক টেস্টে শক্তিশালী স্কোয়াডে শান্ত–লিটন–মুশফিকদের চ্যালেঞ্জ!

বাংলাদেশের সেরা প্রস্তুতি: ঐতিহাসিক টেস্টে শক্তিশালী স্কোয়াডে শান্ত–লিটন–মুশফিকদের চ্যালেঞ্জ!

- Advertisement -spot_img

আয়ারল্যান্ডের বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। তবে প্রথম টেস্টে দুর্দান্ত করায় একাদশে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নয়।
প্রথম ম্যাচের ম্যাচ সেরা ওপেনার মাহমুদুল হাসান জয়ের সাথে,ফর্মে থাকা সাদমানই হবেন ওপেনিং জুটির অংশ।
আর ওয়ান ডাউনে খেলবেন টেস্ট স্পেশালিষ্ট মুমিনুল হক।৪ নম্বরে খেলবেন গত ম্যাচে শতক হাকানো ক্যাপ্টেন শান্ত।
৫ ও ৬ নম্বরে দুই অভিজ্ঞ ব্যাটার মাঠে নামবেন। ৫ নম্বরে খেলতে পারেন লিটন কুমার দাস।আর ছয় নম্বরে আলোচিত মুশফিকুর রহিম।

সিলেটে বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে খেলেছেন নিজের ৯৯তম টেস্ট। এবার মিরপুরে দাঁড়াবেন শততম টেস্টের গৌরবময় মাইলফলকে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবার।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শেষ টেস্ট হয়েছিল ২০২৪ সালের অক্টোবরে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এরপর দীর্ঘ বিরতি। মোট ২৮টি টেস্ট আয়োজন করেছে এই ভেন্যু। যার মধ্যে ৮টিতে জয়, ১৭টিতে হার এবং বাকি ৩ ড্র। এখানেই অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আফগানিস্তান, আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে একবার করে এবং জিম্বাবুয়েকে তিনবার হারিয়েছে টাইগাররা।

এই মাঠের স্পষ্ট রাজা- মুশফিকুর রহিম। মিরপুর যেন তার ব্যক্তিগত দুর্গ। ২৭ টেস্টে ৪৯ ইনিংসে তার রান ১৮৫৫। এই ভেন্যুতে সর্বোচ্চ। তিনটি ডাবল সেঞ্চুরির দুটিই খেলেছেন এখানে। জিম্বাবুয়ের বিপক্ষে ২১৯* ও ২০৩*।

এবার সেই মাঠেই নিজের শততম টেস্ট খেলতে কাল মাঠে নামবেন তিনি।
এছাড়াও একাদশে থাকবেন ওডিয়াই ক্যাপ্টেন মিরাজ,তার সাথে স্পীনে হাত হাত ঘোরাবেন হাসান মুরাদ ও অভিজ্ঞ তাইজুল ইসলাম।
দুই পেসার হাসান মাহমুদ-নাহিদ রানাকে নিয়েই একদশ সাজাতে পারেন কোচ সিমন্স।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here