টেস্টে আইরিশদের বড় ব্যাবধানে ধবল ধোলাই করে এবার টি-টোয়েন্টিতে চট্টগ্রামে মাঠে নামছে বাংলাদেশ।
এই মাঠ তুলনামূলকভাবে সহজ হয় ব্যাটারদের জন্য,যেখানে বেশ ভয়ঙ্কর হতে পারে স্টার্লিংরা।
তাই
উইন্ডিজের বিপক্ষে টি২০ সিরিজের পর কেমন হবে একাদশ, তা নিয়ে প্রশ্ন থেকে যায় দর্শকমবে।
তবে আইরিশদের বিপক্ষে অলআউট একাদশ নিয়েই যাবে বাংলাদেশ, তাতে নেই সন্দেহ।
যেখানে শুরুর একাদশে তামিম থাকবেন দলে, সাথে ওপেনিং পার্টনার হিসেবে থাকবেন পারভেজ ইমন।
আইরিশদের বিপক্ষে এদের দুইজনকেই ভরসা করতে পারে দল, কেননা আইরিশদের বোলিং এর বিপক্ষে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করবে ইমন তামিম জুটি।
নাম্বার তিনে খেলবেন অধিনায়ক লিটন দাস, সাইফ হাসানকে দেখা যেতে পারে নাম্বার চারে।
সাম্প্রতিক সময়ে লিটনের ভাইস ক্যাপ্টেন হিসেবেই ঘোষণা করা হয়েছে সাইফ হাসানের নাম।
নম্বর পাচে খেলবেন তাওহীদ হৃদয় তা নিয়ে খুব একটা শঙ্কা নেই।
ছয় নম্বরে খেলবেন নুরুল হাসান সোহান। দুর্দান্ত প্রত্যাবর্তনের পর আবারো ব্যাট হাতে ধুকছেন এই ব্যাটার।
তবুও জাকের থেকে এগিয়ে থাকবেন তিনি।
দলের হয়ে সাত নম্বরে ব্যাট করতে আসবেন রিশাদ হোসাইন।সাম্প্রতিক সময়ে বলে ব্যাটে এই ফরম্যাটের নির্ভরযোগ্য খেলোয়াড় তিনি।
৮ নম্বরে যদিও খেলার সম্ভাবনা বেশি তানজিম সাকিবের।তবে বিশ্বকাপের আগে সাইফুদ্দীনকে এই স্থানে বাজিয়ে দেখলেও মন্দ হবেনা।
তাই এই দুজনের যেকোনো একজন একদশে সুযোগ পাবেন।
আর তার সাথে বাকি ২ পেসার হবেন শরিফুল ইসলাম ও কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।
আইরিশ সিরিজে বিশ্রামে থাকবেন তাসকিন আহমেদ।পূর্ন বিশ্রামে থেকেই আইএলটি-২০ খেলবেন এই পেসার।
আগামী ২৭ তারিখ চট্টগ্রামে এই একদশ নিয়েই মাঠে নামতে পারে দল।




