Homeক্রিকেটদল পেয়েই তারকাদের দলে ভেড়াচ্ছে নোয়াখালি, আলোচনায় টিম ডেভিড, সোহানদের মত তারকার!

দল পেয়েই তারকাদের দলে ভেড়াচ্ছে নোয়াখালি, আলোচনায় টিম ডেভিড, সোহানদের মত তারকার!

- Advertisement -spot_img

নতুন করে যেন বাংলাদেশ ক্রিকেটে বদলের সুর। যার শুরুটা যেন হতে পারে বিপিএল দিয়ে।

দেশের ক্রিকেটের ব্রান্ডিং করে বাংলাদেশ প্রিমিয়ার লীগ, তার নানা অযোগ্যতা বাংলাদেশের ক্রিকেটকে যেন করেছে বাজেভাবে প্রচার। আর এবার সেখানে উদ্যেগী বিসিবি। তবে শুধু বিসিবি উদ্যেগী তা না, ফ্রাঞ্চাইজীরাও বিপিএলে নিচ্ছে তারকা ক্রিকেটার।

পিছিয়ে নেই নতুন করে আসা নোয়াখালী।

নোয়াখালীর দল নিশ্চিত হয়েছে কিছুদিন আগে। তবে এর মাঝেই নিজেদের দল গুছানোর কাজ সেরে নিচ্ছে তারা।

নিলামের আগে সবাই দলে নিতে পারবে দুই দেশী ক্রিকেটার, বাকি সব দল পুরণ করে নিয়েছে সেই কোটা।

এর মাঝে দলগুলো নিলামের আগেই দলে নিয়েছে একাধিক বিদেশীও। নিলামের আগে খুব বেশি সময় নেই নোয়াখালীর কাছে, তবে এর মাঝেই তড়িৎ গতির কাছ করছে তারা। এর মাঝে ৬ জন ক্রিকেটারের সাথে কথা বলে রেখেছে তারা, বিপিএলের মঞ্চে যারা হতে পারেন দারুণ পছন্দ।

সবচেয়ে বড় নাম হবেন টিম ডেভিড। অষ্ট্রেলিয়ান এই হার্ডহিটারকে কে না চিনেন। সারাবিশ্বের বড় বড় লীগে খেলেন, বড় বড় ছক্কা হাকাতে পারেন।

নিজের আয়ত্বে বল পেলে ৯০ থেকে ১০০ মিটার ছক্কাও হাকান নিয়মিত। সেই টিম ডেভিডের সাথে আলোচনা সেরে নিয়েছে নোয়াখালী।

সবকিছু ঠিক থাকলে ডেভিড আসতে পারেন নোয়াখালীর ডেরায়। এছাড়া আরো দুই বিদেশী ক্রিকেটারের সাথে আলোচনায় নোয়াখালী।

যারা হলেন কিউই অলরাউন্ডার জিমি নিশাম ও উইন্ডিজের জনসন চার্লস।

চার্লসের ব্যাপারে নোয়াখালীর কথা এগিয়েছে অনেকদুর। বাংলাদেশের বিখ্যাত সাংবাদিক ও শীর্ষ গণমাধ্যম থেকেই জানানো হয় এমনটা।

এর বাইরে ডেভিড, নিশামদের পাওয়ার ব্যাপারেও আশাবাদী নোয়াখালী। এর আগেও বিপিএল খেলেছেন এই দুইজন, এবারের ফিক্সারটাও কথা বলছে তাদের পক্ষে। সব মিলিয়ে এই দুইজনের অন্তভুক্তি দারুণ শক্তি দিবে দলকে।

তবে শুধু বিদেশী ক্রিকেটারে নয়, দেশী ক্রিকেটারেও চমক নোয়াখালীর। দুইজন দেশী ক্রিকেটার নিতে পারবে দলটি, যার মাঝে একজন হতে পারেন হাবিবুর রহমান সোহান।

ইমার্জিং এশিয়া কাপে মাতিয়ে এসেছেন সোহান, টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা হাকান, সর্বোচ্চ রানের তালিকায় থাকেন, দলকে নেন ফাইনালে।

সেই সোহানকে ডায়রেক্ট সাইনিংএ চায় নোয়াখালী। আলোচনায় তানজিম হাসান সাকিব ও সৌম্য সরকারের মত নাম।

দেশের ক্রিকেটের প্রেক্ষাপটে বড় নাম তারা, বিশেষ করে বর্তমানে ব্যাটে বলেই তানজিম সাকিব হতে পারেন দারুণ পছন্দ।

সব মিলিয়েই বিপিএলে এসেই চমক দেখাতে পারে নোয়াখালী। তবে দেখা যাক, কাগজে কলমের আলোচনা মাঠে বাস্তবায়ন হয় কিনা।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here