ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের নিলাম হবে দুদিন পরেই, অর্থাৎ ১৬ ডিসেম্বর।
এর আগে ক্রিকেটপ্রেমীদের জন্য একটি মক নিলামের আয়োজন করেছিলেন ভারতের প্রাক্তন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
এই মক নিলামে অন্যতম সাড়া ফেলেছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান।
অশ্বিনের ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে মুস্তাফিজের ভিত্তিমূল্য ধরা হয়েছিল ২ কোটি রুপিতে।
বাঁহাতি এই পেসারকে দলে নিতে শুরু হয় প্রতিযোগিতা। নিলামের সময় মূলত চেন্নাই ও বেঙ্গালুরু দুটি ফ্র্যাঞ্চাইজি মুস্তাফিজকে দলে নিতে আগ্রহ দেখায়।
শুরুতে মুস্তাফিজ প্রায় ২ কোটি রুপিতে বিক্রি হয়ে যাচ্ছিলেন। তখন চেন্নাই আগ্রহ প্রকাশ করলেও, প্রতিযোগিতা ক্রমশ চরমে পৌঁছে।
দুই দলের প্রতিনিধিরা পর্যায়ক্রমে দাম বাড়াতে থাকেন এবং শেষ পর্যন্ত বেড়ে যায় ৩ কোটি ৫০ লাখ রুপিতে,যা বাংলাদেশের টাকায় ৪ কোটি ৭২ লাখ টাকা প্রায়।চেন্নাই যখন আর দাম বাড়ায়নি, তখনই বেঙ্গালুরু তাকে দলে নিতে সক্ষম হয়।
আইএলটি-২০তে দুর্দান্ত পারফরম্যান্স করায় ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে যথেষ্ট আগ্রহ ও প্রতিদ্বন্দ্বিতা হবে ফিজকে কিনতে।
বিশেষ করে পেসারদের ক্যাটাগরিতে মুস্তাফিজের নাম তোলা হলে আগ্রহ দেখাতে পারে বেঙ্গালুরু, চেন্নাই,দিল্লী ও কলকাতা।
আইপিএলের আসল নিলামেও মুস্তাফিজের ভিত্তিমূল্য রাখা হয়েছে ২ কোটি রুপি। আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এই নিলামে মুস্তাফিজের পাশাপাশি আরও ৩৯ জন ক্রিকেটার আছেন, যাদের সর্বোচ্চ ভিত্তিমূল্যও দুই কোটি রুপি।
এই মিনি নিলামের মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের দল শক্তিশালী করার পরিকল্পনা শুরু করবে এবং প্রতিটি ক্রিকেটারের জন্য দরকষাকষি চরমে পৌঁছাবে।
নিলামে সবচেয়ে বেশি টাকা হাতে আছে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসের।নিলামে যদি এই দুই দল একসাথে ফিজের দিকে নজড় দেয়,তবে অশ্বিনের এই মক নিলামের চেয়েও বেশি মুল্যে দল পেতে পারেন মুস্তাফিজুর রহমান।




