Homeক্রিকেট“আরো বেশি দাম দিয়ে হলেও সাব্বিরকে কিনতাম” — সাব্বিরকে নিয়ে ঢাকা দলের...

“আরো বেশি দাম দিয়ে হলেও সাব্বিরকে কিনতাম” — সাব্বিরকে নিয়ে ঢাকা দলের মালিক

- Advertisement -spot_img

দেশী ক্রিকেটারদের মাঝে আছেন সাইফ, শামীমের,তোফায়েলের মত ব্যাটার। বিদেশীদের মাঝে আগে থেকেই ছিল হেলস, উসমান, শানাকারা।

এর সাথে নতুন করে যুক্ত হয়েছেন আফগান সেরা ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ। সব মিলিয়ে ঢাকার ব্যাটিং লাইনআপ তারকায় ঠাসা।

তবে প্রশ্ন ছিল, তারকা ঠাসা এই দলে কি মিলবে সাব্বিরের সুযোগ?

সেই প্রশ্নে এবার সহজ সোজা উত্তর ঢাকার কর্নধারের। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার সরল জবাব, সাব্বির তো থাকবেনই, বরং আরো বেশি সুযোগ পাবেন তিনি। উল্টো আরো বেশি দামে দরকার হলেও সাব্বিরকে নিতেন তারা।

এবারের বিপিএলে সি ক্যাটাগরিতে ২২ লাখ ভিত্তিমুল্য থাকে সাব্বির রহমানকে। তবে নিলামে সাব্বিরকে নিয়ে হয় কাড়াকাড়ি।

শেষ পর্যন্ত ২৮ লাখ ৫০ হাজার টাকায় সাব্বিরকে পায় ঢাকা ক্যাপিটালস। যদিও এটা নয়, সাব্বিরের জন্য দরকার হলে আরো অর্থ খরচ করতেও রাজি ছিল ক্যাপিটালসরা।

এমনকি সাব্বিরকে আরো বেশি সুযোগ দেওয়ার কথা জানান ঢাকার কর্নধার। দলে যতই তারকার মেলা থাকুক, এই মৌসুমে সাব্বির আরো বেশি সুযোগ পাবেন জানান তিনি।

তবে শুধু সাব্বির রহমান নয়, আরো অনেক খেলোয়াড়কে সুযোগ দিতে চান ঢাকার কর্নধার আতিক ফাহাদ। সেই তালিকায় থাকবেন এমন ক্রিকেটার যাদের নির্বাচকরা পারফর্মেঞ্চ ও নানা কারণে দলে সাথে রাখেননি।

সব মিলিয়ে এ নিয়ে ঢাকার কর্নধার আতিক ফাহাদ বলেন “ সাব্বিরকে আরো বেশি দাম দিয়ে হলেও নিতে চেয়েছিলাম। তাকে আমরা আরো সুযোগ দিতে চাই। শুধু সাব্বির নয়, কিছু খেলোয়াড় যাদের প্রতি মানুষের প্রত্যাশা বেশি, কিন্ত নির্বাচকরা তাদের নিজস্ব কারণ বা পারফর্মেঞ্চ জনিত কারণে স্কোয়াডে রাখেননি। আমরা তাদেরকে সুযোগ দিতে চাই”

কথার সাথে কাজেও মিল আছে অবশ্য আতিক ফাহাদের। গত আসরেও বিপিএলে ছিল ক্যাপটালস, সেই দল নেয় সাব্বিরকে।

এবারো নিলামের আগে সাব্বিরকে নেওয়ার ব্যাপারে কথা বলে ঢাকা। নিলামে দাম হাকিয়ে সাব্বিরকে দলেও নেয় তারা। গত আসরে ঢাকার হয়ে পারফর্ম করেন সাব্বির। তাই এই আসরে সাব্বিরকে আরো বেশি দেখা অবাক হবার কিছু থাকবেনা।

এর বাইরে ঢাকা দলে নেয় নাসির, সাব্বির, শামীমদের মত ক্রিকেটারকে।

যাদের নিয়ে বাংলাদেশের ক্রিকেটে আলাদা আশা ও আলাদা ভক্তকুল থাকলেও পারফর্মেঞ্চের কারণে দলে থিতু নন তারা। আর সেখানেই তাদেরকে আরো বেশি সুযোগ দিতে চান আতিক ফাহাদ। এবার দেখা যাক, এই আসরে সুযোগ পেয়ে নিজেকে কিভাবে মেলে ধরতে পারেন সাব্বির সহ অন্যরা।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here