Homeক্রিকেটনোয়াখালী -রাজশাহী লড়াই!আগামীকাল কোন দলের একাদশ হবে শক্তিশালী?

নোয়াখালী -রাজশাহী লড়াই!আগামীকাল কোন দলের একাদশ হবে শক্তিশালী?

- Advertisement -spot_img

একদিন বিরতি দিয়ে আবারো মাঠে গড়াচ্ছে বিপিএল। এবার মুখোমুখি লড়াইয়ে রাজশাহী ও নোয়াখালী দল।

পুর্বে কখনই এই দুই দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাস নেই, এমনকি ঘরোয়াও কোন আসরে।

তবে নিজেদের লড়াইয়ের আগেই এই দুই দলের তৈরি হয়েছে স্নায়ুর লড়াই। কেননা তাদের মুখ থেকেই অনেকটা জিমি নিশামকে নিয়ে গেছে রাজশাহী ওয়ারিয়ার্স। যদিও এখনই নিশামকে পাবেনা রাজশাহী।

তবে এর মাঝেই মুখোমুখি লড়াইয়ের সামনে দাঁড়িয়ে দুই দল।

অবশ্য সেখানে নোয়াখালীর জন্য বিপদ একটু বেশি। প্রথম দুই ম্যাচে প্রত্যাশামত পারফর্মেঞ্চ করতে পারেননি৷

কাগজে কলমে বাজে দল খ্যাত চট্টগ্রামের কাছে দলটা হেরে যায় ৬৫ রানের বিশাল ব্যাবধানে।

দলের ব্যাটিং অর্ডার নিয়েই আছে বড় সমস্যা, শুরুর দিকে রান পাচ্ছেননা অনেকে। এর বাইরে পারিবারিক কারণে দেশের বাইরে সৌম্য সরকার, ইঞ্জুরিতে লঙ্কান কুশাল মেন্ডিস। আইএলে কোয়ালিফাই করায় এখনই আসা হচ্ছেনা নবী ও সেদিকুল্লাহ আতালের।

তবে পরের ম্যাচে যোগ দিতে পারেন উইন্ডিজের জনসন চার্লস। সেক্ষেত্রে ব্যাটিং অর্ডার কিছুটা শক্ত হতে পারে দলটার, তবে এই মুহুর্তে এই জায়গায় তাদের দুর্বলতা স্পষ্ট।

নোয়াখালী দলের ওপেনিংএ চার্লসের সাথে আসবেন হাবিবুর রহমান সোহান। তিনে আসবেন মাজ সাদাকাত, অধিনায়ক সৈকত আলী খেলবেন নাম্বার চারে। পাকিস্তানের হায়দার আলীকে দেখা যাবে নাম্বার পাচে। ছয়ে আসবেন মাহিদুল ইসলাম অঙ্কন, সাতে আরেক উইকেটরক্ষক জাকের আলী অনিক।

তিন পেসার হিসেবে থাকবেন মেহেদী হাসান রানা, হাসান মাহমুদ ও রেজাউর রহমান রাজা।

স্পিনার হিসেবে এর সাথে থাকবেন আফগান চায়নাম্যান জহির খান পাখতুন।

অপরদিকে আসরে শুরুর ম্যাচে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে হেরে যায় নোয়াখালী। দলে অন্য দলের চেয়ে বিদেশী ভারসাম্য আছে।

তবে মিডল অর্ডারে অতিরিক্ত দেশী প্রবণতা গত ম্যাচে ভুগিয়েছে দলকে। সেখানে মুশফিকুর রহিম বাদে তেমন নির্ভরযোগ্য হতে পারছেন না কেউ। পরের ম্যাচে হুসেইন তালাতকে খেলাবে কিনা সে আলোচনা থাকবে। তবে তাতে বাদ দিতে হতে পারে নেপালের লেগ স্পিনার সন্দীপ লামিচানেকে।

রাজশাহীর ওপেনিং পজিশনে থাকবেন তানজিদ ও শাহাবজাদা।ব্যার্থ হলেও তাদের উপর ভরসা করবে দল।

তিনে আসবেন শান্ত, চারে খেলবেন মুশফিক। পাকিস্তানের হোসেন তালাত আসবেন নাম্বার পাচে। ছয়ে খেলবেন এসএম মেহরোব।

মোহম্মদ নাওয়াজ আসবেন নাম্বার সাতে। তানজিম সাকিব নাম্বার আটে, নয়ে আসবেন আব্দুল গাফফার সাকলাইন।

বিদেশী পেসার বিনুরা খেলবেন নাম্বার দশে। আর সন্দীপের জায়গায় আসবেন দেশী মোহম্মদ রুবেল। সব মিলিয়ে এবার দেখা যাক, ম্যাচে কেমন হয় দুই দলের একাদশ, মুখোমুখি লড়াইয়ে কারা পায় জয়।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here