আগের মুখোমুখি লড়াইয়ে নিজের দুর্দান্ত গুগলিতে পরাস্ত করেছেন স্যাম ফ্রেশার ম্যাগগার্ককে। অষ্ট্রেলিয়ার এই ব্যাটসম্যান এদিনও কুপকাত রিশাদের বলে। বুমরাহ, সামিদের তাদের মাঠে অবলীলায় ছক্কা হাকানো ম্যাকগার্ক নিজ দেশের মাঠেই খেলতে পারছেন না বাংলার রিশাদের বল।
এদিনও রিশাদের গুগলিতে আউট হয়েছেন তিনি। এবার অনেকটা হাফ ট্রাকার বলে ফাইন লেগে খেলতে গিয়ে ৩০ গজের সার্কেলের ভিতরে থাকা ফিল্ডারের হাতে ক্যাচ দেন ম্যাগগার্ক।
ম্যাকগার্কের সাথে এদিন আরো এক উইকেট স্বীকার করেন রিশাদ। সেটি পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহম্মদ রিজোয়ান।
ম্যাগগার্ক সুইপ খেলতে গিয়ে আউট হন, রিজোয়ান পরাস্ত হন রিভার্স খেলতে গিয়ে।
রিশাদের বলে এই ধরণের শট অনেকটা আত্মঘাতী, কেননা বরাবরই এক্সট্রা বাউন্স ও টার্ন পান রিশাদ। আর তাতে এই শটে সফল হননি পাকিস্তানের অভিজ্ঞ উইকেটরক্ষক, থার্ডম্যানে খেলতে গিয়ে এবার ক্যাচ তুলে দেন আরেক লেগী রেহান আহমেদের কাছে।
৪ অভার খরচ করে রিশাদ রান দিয়েছেন ৩৪। কিন্ত সেটাকেও কিপ্টে বোলিংই বলা যায়।
৬.৩ অভারে মোলবোর্নের রান ছিল ২ উইকেটে ৭২। ব্যাটসম্যানদের মাঝে ছিলেন রেজোয়ান, ম্যাকগার্করা।
এই দুই ভয়ঙ্কর ব্যাটসম্যানকে ফেরান রিশাদ, রানের গতিকে আনেন নিয়ন্ত্রণ। যে ম্যাচে ২০০ এর অধিক করার সম্ভাবনা ছিল, সে ম্যাচে মেলবোর্ন থামে ১৬২ রানে। মুলত এই দুই উইকেটের পর মোলবোর্নের নিচের দিকে অভিজ্ঞ ব্যাটসম্যান ছিল না।
তাতে বাউন্ডারি হজম করেও রিশাদ হোসেন তুলে নেন কাজের উইকেট।
যদিও আজকেও রিশাদের রান কমতে পারত আরো। নিখিল চৌধুরি ক্যাচ ধরতে না পেরে বানিয়ে দেন ছয়, যাতে রান যুক্ত হয় রিশাদের কাছে। এরপরও রিশাদ ৮.৫ ইকোনমিতে বোলিং শেষ করেন গুরুত্বপূর্ণ সময়ে বোলিংএ এসে।
শুরুর দিকে রিশাদকে দিয়ে পুর্ণ অভার না করালেও বর্তমানে অধিনায়ক ইলিসের তুরুপের তাস রিশাদ।
এবারের বিগ ব্যাশে রিশাদের বোলিং বেশ বৈচিত্র্যময়। একদিকে টার্ন, ফ্লিপার তো করছেনই, এর সাথে আবার গুগলি, ফ্লাইটেও হয়ে উঠছেন পারদর্শী।
এমনকি হাফ ট্রাকারেও বলে করে উইকেট নিচ্ছেন।।৫ ম্যাচে ৮ উইকেট নিয়ে উইকেট শীর্ষ সংগ্রাহকের তালিকায় রিশাদ। সর্বোচ্চ ৯ উইকেট নিয়েছেন টম কারেন, যদিও ৮ উইকেট নেন একাধিক ক্রিকেটার।
তবে রিশাদের মত এত কার্যকরী উইকেটগুলো নেননি বোধহয় আর কেউ। প্রতি ম্যাচে রিশাদ উইকেটই পাচ্ছেন না, দলের সেরা ব্যাটারদের ফেরাচ্ছেন, রান নিয়ন্ত্রণ করছেন। বাংলার রিশাদ এখন বিগ ব্যাশের গেম চেঞ্জারই একজন বোলার।




