Homeক্রিকেটমুয়ুখের পর মুস্তাফিজের উপর ক্ষোভ, আইপিএলে খেললে পিচ নষ্টের হুমকি!

মুয়ুখের পর মুস্তাফিজের উপর ক্ষোভ, আইপিএলে খেললে পিচ নষ্টের হুমকি!

- Advertisement -spot_img

মুস্তাফিজের আইপিএল খেলা নিয়ে এবার হুমকি দিয়েছে ভারতীয় বেশ কিছু ধর্মীয় নেতারা।


ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়নে কয়েকজন ধর্মীয় নেতা হুঁশিয়ারি দিয়েছে, বাংলাদেশি এই তারকাকে খেলতে দেওয়া হলে তারা আইপিএলের ম্যাচে বাধা সৃষ্টি করতে পারে।

উজ্জয়নের রিনমুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান পুরোহিত মহাবীর নাথ সংবাদমাধ্যমকে নিজেই বলেছে তাদের এই হুমকীর ব্যাপারে।

তারা মাঠে ঢুকে ম্যাচ বন্ধ করা কিংবা পিচ নষ্ট করার মতো কর্মসূচিতে যেতে পারে বলেও হুমকি দিয়েছে।


ভারতীয় বার্তা সংস্থা আইএএনএসের প্রতিবেদনে বলা হয়েছে, উজ্জয়ন ছাড়াও ভারতের বিভিন্ন স্থানের কিছু ধর্মীয় সংগঠন একই ধরনের অবস্থান নিয়েছে। তারা আইপিএল ম্যাচে মোস্তাফিজুর রহমানের অংশগ্রহণের বিরোধিতা করে বয়কটের ডাক দিচ্ছে।

গত ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত নিলামে কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয়।

এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অংশ কলকাতা নাইট রাইডার্সের এই সিদ্ধান্তের সমালোচনা করে আসছে।
ভারতের কিছু মহলের ক্ষোভের সূত্রপাত বাংলাদেশে চলতি মাসে ঘটে যাওয়া দুটি ঘটনার।

আইএএনএসের প্রতিবেদনে দাবি করা হয়েছে, এসব ঘটনার পর ভারতের কয়েকটি এলাকায় ধর্মীয় নেতাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে এবং তারই অংশ হিসেবে তারা মোস্তাফিজকে ঘিরে আইপিএলে প্রতিবাদের কথা বলছেন।

ফলে আইপিএলে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকে সতর্ক থাকতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এমন অবস্থায় সহজ সরল জীবন কাটানো মুস্তাফিজ আদৌ খেলতে যাবেন কিনা, বা বিসিবি তাদের এনওসি বজায় রাখবে কিনা তাও এখন দেখার বিষয়!

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here