জাতীয় দল,আইএল কিংবা বিপিএল।মুস্তাফিজ ম্যাজিক যেন থামছেইনা।২০১৬ সালের পর এমন ফিজকে আর কখনোই দেখা যায়নি,শুরুতে ভাল বল করেন,তবে শেষ দিকে যেন জাদুকর বনে যান তিনি।
আজও ৪ ওভারে ২৪ রান দিয়ে তুলেছেন ৩ উইকেট।
আজ মেহেদী হাসান মিরাজকে আউট করে ৪০০ উইকেট তোলার রেকর্ডও করেন তিনি।
এই মাইলফলক স্পর্শ করতে মোস্তাফিজুর রহমান খেলেছেন ৩১৪টি ম্যাচ। এর মধ্যে ১২৬ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিয়েছেন ১৫৮ উইকেট।
বাকিগুলো আইপিএল, বিপিএল, পিএসএল, আইএল টি-টোয়েন্টিসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক ম্যাচে শিকার করেছেন।
এবার ৩৯৬ উইকেট নিয়ে রংপুর রাইডার্সের জার্সিতে বিপিএলের আসর শুরু করেন মুস্তাফিজ।
নিজের প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ১৯ রানে ২ উইকেট নিয়েছিলেন তিনি। পরের ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের সঙ্গে নিয়েছেন একটি উইকেট।
৩১৪ ম্যাচে ৩৯৯ উইকেট নিয়ে সিলেটের বিপক্ষে খেলতে নামেন ফিজ। যেখানে ইনিংসের পঞ্চম ওভারে মিরাজকে ফিরিয়ে ছুঁয়েছেন ৪০০ উইকেট।
মোস্তাফিজের আগে সাকিব আল হাসান ৫০০ উইকেট শিকার করেছেন। ৪৬৮ ম্যাচে তার শিকার ৫০৭টি উইকেট।
টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তিনি রয়েছেন পাঁচ নম্বরে।
৫০৭ ম্যাচে ৬৮৫ উইকেট নিয়ে সবার উপরে রয়েছেন আফগান স্পিনার রশিদ খান। ৫৮২ ম্যাচে ৬৩১ উইকেট নিয়ে দুইয়ে আছেন ব্রাভো।
তিনে থাকা নারিনের শিকার ৫৭৮ মাচে ৬০৮ উইকেট। সাউথ আফ্রিকার লেগ স্পিনার তাহির ৪৪৬ ম্যাচে ৫৭০ উইকেট নিয়ে চারে আছেন।
ফিজের আজকের ৩ উইকেটের পর,আর মাত্র ১ টি উইকেট পেলেই মোহাম্মদ নবীকে ছাড়িয়ে উঠে যাবেন শীর্ষ দশে।তা অবশ্য এখন সময়ের ব্যাপার মাত্র।




