Homeক্রিকেটবিশ্বকাপ খেলতে যাবেনা ভারতে বাংলাদেশ! বিসিবির সিদ্ধান্ত!

বিশ্বকাপ খেলতে যাবেনা ভারতে বাংলাদেশ! বিসিবির সিদ্ধান্ত!

- Advertisement -spot_img

বিসিবির আনুষ্ঠানিক ঘোষণার আগেই প্রথম আলো প্রকাশ করেছে বেশ চাঞ্চল্যকর এক খবর।বিশ্বকাপ খেলা নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

প্রথম আলো জানিয়েছে,
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

আজ দুপুরে ১৭ জন বোর্ড পরিচালককে নিয়ে হওয়া সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরিপ্রেক্ষিতে গতকাল রাতেও বিসিবি পরিচালকেরা অনলাইনে বৈঠকে বসেছিলেন।

তখন বিসিবি পরিচালকদের বেশির ভাগই কঠোর পদক্ষেপ না নেওয়ার বিষয়ে পরামর্শ দিয়েছিলেন। তবে সরকারের হস্তক্ষেপের পর সিদ্ধান্ত বদলেছেন তাঁরা।

এর আগে,
ভারতে উগ্র হিন্দুত্ববাদের কারনে মুস্তাফিজকে আইপিএল দল থেকে ছাটাই করেছে কলকাতা, ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশেই ঘটেছে এমন ঘটনা।


এদিকে বাংলাদেশের ক্ষিপ্ত নেটিজেনদের দাবি ছিলো যেহেতু ফিজকে একার নিরাপত্তা দিতে পারবেনা ভারত,সেক্ষেত্রে বিশ্বকাপে পুরো দলও নিরাপদ নয়,তাই বিশ্বকাপেও বাংলাদেশ দলের উচিত ভারতে না যাওয়া।

এদিকে যে আইপিএলে দলে নিয়েও ছেড়ে দেওয়া হয় ফিজকে,সেই আইপিএল বাংলাদেশে সম্প্রচার নিষিদ্ধ করারও দাবি জানাচ্ছে অনেক নেটিজেনরা।
গতকাল ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া জানান, বিসিসিআই কলকাতাকে নির্দেশ দিয়েছে মোস্তাফিজকে ছেড়ে দিতে।


বিসিসিআইয়ের নির্দেশনা মেনে মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্সও।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে জানিয়েছে কলকাতা ফ্র্যাঞ্চাইজিটি।
সেই পোস্টে কলকাতা জানায়, ‘আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মৌসুমের আগে কলকাতা নাইট রাইডার্স নিশ্চিত করেছে যে আইপিএলের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বিসিসিআইয়ের নির্দেশে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দেওয়া হয়েছে।’


সেই পোস্টে আরও জানানো হয়েছে, ‘বিসিসিআইয়ের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত প্রক্রিয়া ও প্রয়োজনীয় আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

আইপিএল নিয়মাবলি অনুসারে, বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে একজন বিকল্প খেলোয়াড় নেওয়ার অনুমতি দেবে। এ বিষয়ে পরবর্তী বিস্তারিত তথ্য যথাসময়ে জানানো হবে।’


বাংলাদেশিদের মধ্যে রেকর্ড ৯.২ কোটি রুপিতে কলকাতা কেনে মোস্তাফিজকে। তবে এটা নিশ্চিত যে কোনো বাংলাদেশী ছাড়াই হচ্ছে এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here