Homeক্রিকেটবাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষেধাজ্ঞার সম্ভাবনা, ভারতের আর্থিক ক্ষতি বাড়বে বহুগুণ!

বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষেধাজ্ঞার সম্ভাবনা, ভারতের আর্থিক ক্ষতি বাড়বে বহুগুণ!

- Advertisement -spot_img

তথ্য উপদেষ্টার বক্তব্যে স্পষ্ট হয়,এবার আইপিএল সম্প্রচার নিষিদ্ধ হতে পারে বাংলাদেশে।এদিকে সরকারের হস্তক্ষেপে ইতোমধ্যে ভারতে না যাবার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে বিসিবি।


এক মুস্তাফিজকে ৯ কোটি টাকায় কিনে যেমন ১৮ কোটি মানুষের সমর্থন পেয়েছিলো আইপিএল,তেমনি এবার আইপিএল সম্প্রচারে বাংলাদেশ থেকে পাওয়া অর্থের ফুটোকড়িও মিলবেনা ভারতের।


শুধু কি তাই? ভারতে বাংলাদেশের ৪ ম্যাচ অনুষ্টিত হলে,সেখান থেকে কোটি কোটি টাকা আয় করতে পারতো ভারত,তবে এখন সেই ম্যাচগুলোও যাচ্ছে শ্রীলঙ্কায়।

তাছাড়া গ্রুপ পর্ব শেষ হলে বাংলাদেশের সাথে ভারতের ম্যাচ পড়লে সেই ম্যাচ খেলতে শ্রীলঙ্কায় যেতে হবে ভারতকেই!কেননা বাংলাদেশের ক্রিড়া উপদেষ্টা নিশ্চিত হয়েই এক পোস্টে লিখেছেন,
“বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। আজ এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।


ভারতের ক্রিকেট বোর্ডের উগ্র সাম্প্রদায়িক নীতির প্রেক্ষিতে গৃহীত এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।”

এদিকে নেটিজেনরা বলছেন,একে একে এভাবে ভারতকে সবাই বয়কট করা শুরু করবে,সেক্ষেত্রে ভারতের বন্ধু হবে শুধুই ইন্ডিয়া!অন্য কোনো দলই তারা খুজে পাবেনা।

প্রসঙ্গত,
টি-টোয়েন্টি বিশ্বকাপের লিগপর্বে বাংলাদেশের চারটি ম্যাচই ভারতের ভেন্যুতে নির্ধারিত রয়েছে। তবে সেখানে খেলবে না জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে বিসিবি।

প্রথমে তিনটি বিষয়ে আইসিসিকে চিঠি দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত একটি দাবিতেই সীমাবদ্ধ থাকে বিসিবি। রোববার দুপুরে ১৭ জন বোর্ড পরিচালকের বৈঠকে টি-টোয়েন্টি বিশ্বকাপ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আইসিসিকে পাঠানো ই-মেইলে বিসিবি জানিয়েছে, নিরাপত্তাজনিত শঙ্কার কারণে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল পাঠানো সম্ভব নয়। এ কারণে ভেন্যু পরিবর্তনের আবেদনও জানানো হয়েছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here