বিপিএলে এবার মাত্র ৬ দল।আর সেখানে ৬ দলের শুরু হয়েছে পয়েন্ট তালিকার লড়াই।যেখানে ৩ টি দল যেমন বেশ এগিয়ে আছে,ঠিক তেমনি বাকি ৩ দলের বেশ ভালোই বেগ পেতে হবে শেষ চারে যাতে।
৪ ম্যাচে ৩ জয়ে তালিকার শীর্ষে চট্টগ্রাম রয়েলস,তাদের নেট রান রেট ১.৫১৭।
তালিকার ২ নম্বরে থাকা, রংপুরও ৩ টি ম্যাচ জিতেছে,একমাত্র হার তাদের সুপার ওভারে।
৩ নম্বরে রাজশাহী ওয়ারিয়র্স, তারাও ৪ ম্যাচে ৩ টি জিতেছে,৬ পয়েন্ট ও তাদের রান রেট ০.৭২৮।
তালিকার ৪ নম্বরে আছে ৫ ম্যাচে ২ জয় পাওয়া সিলেট স্টাইকার্স।
৫ নম্বরে থাকা ঢাকা প্রথম ম্যাচ জয় পেলেও হেরেছে টানা ৩ ম্যাচ।
এদিকে তালিকার সবচেয়ে নিচে থাকা নোয়াখালী এক্সপ্রেস ৩ ম্যাচ খেলে জিততে পারেনি একটি ম্যাচও।
প্রতিটি দল খেলবে ১০ টি করে ম্যাচ,সেখানে সিলেট ব্যাতিত অন্য কোনো দলের হয়নি অর্ধেক ম্যাচও।তাই বদলে যেতে পারে অনেক কিছু।
তবে শুরুতেই ভালো করে শেষ চারের লড়াইয়ে এগিয়ে গেচে চট্টগ্রাম, রংপুর,রাজশাহী।




