এক মুস্তাফিজ ইস্যুতে যেন টালমাটাল ক্রিকেট দুনিয়া।বিশেষ করে ভারত-বাংলাদেশের সম্পর্কই যেন বদলে গেলো এই এক ইস্যুতে।
বড় বড় দেশগুলো যতটা সাহস দেখাতে না পেরেছে,তাই যেন দেখিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ সরকার।
তবে এবার মুস্তাফিজকে ছাটাইয়ের ব্যাপারে আইপিএলের লোগো নিয়েই প্রশ্ন তুলেছেন পাক ক্রিকেটার।
পাকিস্তানের সাবেক পেস বোলার জুনায়েদ খান সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন।
সেখানে সাবেক ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়াকে বলতে শোনা যায়, আইপিএলের লোগোটি অনেকেই এবি ডি ভিলিয়ার্সের শট ভেবে থাকলেও, বাস্তবে সেটি মাশরাফি বিন মর্তুজার ব্যাটিং শট অনুসরণ করেই তৈরি।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই ভিডিও শেয়ার করে পাকিস্তানের হয়ে ২২ টেস্ট, ৭৬ ওয়ানডে এবং ৯ টি-টোয়েন্টি খেলা ৩৬ বছর বয়সী জুনায়েদ মন্তব্য করেন, ভারতীয় ক্রিকেট বোর্ড যেভাবে মুস্তাফিজকে আইপিএল থেকে ছেঁটে ফেলেছে, তাতে তার ধারণা- একসময় এই লোগোটিও বদলে ফেলা হতে পারে, যেটি মাশরাফির শট থেকে অনুপ্রাণিত।
উল্লেখ্য, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা পেসার মনে করা হয় মাশরাফি বিন মর্তুজাকে।
২০০৯ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে মাত্র একটি ম্যাচ খেলেছেন তিনি। তবে ম্যাশের ভিন্ন একটি ব্যাটিং চিত্র দিয়েই তৈরি করা হয়েছে আইপিএলের লোগো।
এবার দেখাযাক আইপিএল কতৃপক্ষ এমন কোনো সিদ্ধান্ত নেয় কিনা।




