Homeক্রিকেটআইপিএলের জন্য আবার ফিজ চাইল ভারত, বিসিবির না !

আইপিএলের জন্য আবার ফিজ চাইল ভারত, বিসিবির না !

- Advertisement -spot_img

কয়েকদিন আগে ভারত বাংলাদেশকে রাষ্ট্রিয় নিরাপত্তা দিতে চেয়েছিলো।আর এবার নাকি ফিজকে আবার আইপিএলে ফিরিয়ে নিতে চাইলো ভারতীয় ক্রিকেট বোর্ড।তবে তাতেও মন গলেনি বাংলাদেশের।

আইপিএল থেকে হঠাৎ করে মুস্তাফিজকে বাদ দেওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে অনড় অবস্থান নেয়, তাতে চাপে পড়ে যায় ভারতীয় ক্রিকেট বোর্ড।

পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত মুস্তাফিজকে পুনরায় আইপিএলে ফেরানোর প্রস্তাব দেয় ভারত। তবে সেই প্রস্তাবের জবাব ছিল এক কথায় ‘না।’

জানা যায়, মুস্তাফিজকে আবার আইপিএলে খেলার সুযোগ দেওয়ার বিনিময়ে ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টি সামনে আনে বিসিসিআই।

কিন্তু বিসিবি শুরু থেকেই জানিয়ে দেয়, বিষয়টি আর আলোচনার পর্যায়ে নেই। বোর্ড স্পষ্ট করে বলে, কোনো পরিস্থিতিতেই বাংলাদেশ দল ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না।

উল্লেখ্য, আইপিএলের মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স।

কিন্তু পরে বিসিসিআইয়ের নির্দেশনায় তাকে দল থেকে বাদ দেওয়া হয়। শুধু তাই নয়, কলকাতার সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও মুস্তাফিজকে ঘিরে থাকা ছবি ও ভিডিও মুছে ফেলা হয়।

এই আচরণকে অপমানজনক ও নিরাপত্তাজনিত উদ্বেগের কারণ হিসেবে দেখেই কড়া প্রতিক্রিয়া জানায় বিসিবি।

বোর্ডের পক্ষ থেকে তখন জানানো হয়, যে দেশে একজন আন্তর্জাতিক মানের ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করা যায় না, সেখানে পুরো দল পাঠিয়ে বিশ্বকাপ খেলানো দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত হবে। তাই বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের দাবিও তোলে বিসিবি। এই অবস্থানেই বড় চাপের মুখে পড়ে ভারতীয় ক্রিকেট কর্তৃপক্ষ।

এর মধ্যেই বিসিবির কাছে ফোন করেন বিসিসিআইয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। বিসিবি সভাপতি আমিনুল ইসলামের সঙ্গে ফোনালাপে তিনি জানতে চান মুস্তাফিজকে আইপিএলে ফেরানো হলে বাংলাদেশ কি বিশ্বকাপে ভারতে খেলবে? উত্তরে বাস্তবতা স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়, সিদ্ধান্ত বদলানোর সময় শেষ। কথোপকথনের শেষটা ছিল “ইটস টু লেট।”

এ প্রসঙ্গে দেশের একটি শীর্ষ জাতীয় দৈনিকে বিসিবির এক পরিচালক বলেন, ‘প্রস্তাবটি গ্রহণ করলে তা হতো ইনিংস ঘোষণা করার পর আবার সেই ইনিংসে ব্যাটিং শুরু করার মতো। ক্রিকেটে যেমন এটা অসম্ভব, নীতিগতভাবেও তেমনি আমরা তা মানতে পারি না।’

সব মিলিয়ে স্পষ্ট ফিজকে ফেরাতে ভারতের হাত পাতলেও, বিসিবি এবার কোনো আপসের পথে হাঁটেনি।বরং নিজেদের মাথা উচু করে নিজেদের অবস্থান আগের মতোই রেখেছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here