বলেছিলেন ৬ বলে ছয়াটা ইয়ার্কার মারতে মারেন। শুধু মুখেই বলেননা, রিপন কাজেও করে দেখান।
এই রিপন মন্ডল বাংলাদেশের হয়ে করেন ৩ সুপার অভার, যার মাঝে দুটাতেই দলকে এনে দেন জয়ের বন্দরে। যেখানে ব্যাটিংএ ছিল ভারতের আইপিএলের সেরা ফিনিশার ও ক্যারিবিয়ান তারকা খেলোয়াড়। এবার আরো এক অর্জন যুক্ত হলো রিপনের খাতায়।
রিপন মন্ডল এবার তুলে নিলেন হ্যাট্রিক।
নিজের ও দলের শেষ বলে হ্যাট্রিক করেন রিপন। শুরুতে তার বলে স্লগিং করতে গিয়ে মিড অনে ধরা খান সাব্বির রহমান।
ক্যাচ তুলে নেন বাংলাদেশের তরুণ ব্যাটসম্যান তানজিদের হাতে। এরপর আফগানিস্তানের জিয়াউর রহমানকে স্লোয়ার বাউন্সার দেন রিপন। সেই স্লো বাউন্সারে কানেক্ট করতে পারেননি জিয়া।
সেখানে শট খেলতে গিয়ে তুলে নেন ফিল্ডার জিমি নিশামের হাতে৷ এরপর ইনিংসের শেষ বলে ডাউন দ্যা উইকেটে এসে হাকাতে চান তাইজুল। তবে এবার তাইজুলকে বোল্ড করে হ্যাট্রিক পুরণ করেন রিপন মন্ডল।
সব মিলিয়ে এবারের আসরে রিপনের উইকেট ১০ টি। আসরের সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের আছেন তালিকায়। রিপন বল হাতে সেরা সময় কাটাচ্ছেন। বিশেষ করে ডেথ অভারে টানা ইয়ার্কার দিচ্ছেন, রান চাপাচ্ছেন। আর এই জায়গায় দুর্বলতা আছে বাংলাদেশ দলের। ফিজ এই জায়গায় ভালো হলেও অন্য কেউ তেমন কার্যকর নন। যে কারণে শুরুতে ভালো করেও অনেক ম্যাচে হারতে হয় বাংলাদেশকে।
বর্তমানে ঢাকা দলের একাদশে নিয়মিত নন তাসকিন। তিনিও ডেথ অভারে কার্যকরী নন শুরুর মত।
একই চিত্র স্কোয়াডে থাকা অন্য পেসার তানজিম সাকিব, শরীফুল ও সাইফুদ্দিনের জন্য। আর সেখানে ডেথেই সবচেয়ে কার্যকর রিপন। অপরদিকে উপমহাদেশে বিশ্বকাপ হবে হাইভোল্টেজ ম্যাচের। সেখানে শেষের দিকে যে দল বল হাতে কার্যকর হতে পারবে, তারাই পাবে সাফল্য।
তাই রিপন হতে পারেন দারুণ অস্ত্র।
আবার রিপন বিপিএলে ভালো করছেন এমন নয়। এর আগে ইমার্জিং এশিয়া কাপে সুপার অভার মেইডেন দেন।
এর আগে দেন একের পর এক ইয়ার্কার। সেদিন আইপিএলের তারকাদের সামনে বল করেন। এ দল, ইমার্জিং দল, ঘরোয়া লীগ সবজায়গায় প্রমাণ করেই রিপন জাতীয় দলে আসার দাবি জানাচ্ছেন। এবার দেখা যাক, শেষ পর্যন্ত রিপনকে ঘিরে মন গলে কিনা নির্বাচকদের।




