Homeক্রিকেটরিশাদই ভালো আছেন?বিপিএল না খেলে বিগব্যাশ কাপাচ্ছেন!

রিশাদই ভালো আছেন?বিপিএল না খেলে বিগব্যাশ কাপাচ্ছেন!

- Advertisement -spot_img

দেশের প্রতিভাবান ক্রিকেটার থেকে শুরু করে কিংবদন্তীরা,বিদেশী তরুন থেকে আমির ওমরজাই মঈন আলীরা এসেছেন বিপিএল মাতাতে।

তবে একজন বাংলাদেশের একমাত্র ফ্রাঞ্চাইজি লীগ ছেড়ে খেলছেন বিগব্যাশে,তাও আবার চ্যাম্পিয়ন দলের হয়ে।


শুধু খেলছেনই না দলের গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন,বাজিমাত করছেন নিয়মিত।বলছিলাম রিশাদ হোসাইনের কথা।
দেশের ক্রিকেটের টালমাটাল অবস্থায় সবকিছু থেকে নিজেকে দূরে সড়িয়ে রাখতে পারাও যেন এক ধরনের স্বার্থকতা।

অবশ্য বিগ ব্যাশের অভিষেক আসরটা দারুণই কাটছে রিশাদের। ৯ ম্যাচে বল করে তিনি শিকার করেছেন ১৩টি উইকেট। অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ২৬ রানের বিনিময়ে ৩ উইকেট, এখন পর্যন্ত তার সেরা বোলিং ফিগার।

বিগব্যাশে একাধিক আসর খেলেছেন সাকিব আল হাসান।রিশাদের আগে তিনিই একমাত্র বিগব্যাশ খেলা বাংলাদেশী ক্রিকেটার।

তবে সেই সাকিবের উইকেট সংখ্যাকেও ছাড়িয়ে গেছেন বিগব্যাশের প্লে অফে থাকা রিশাদ হোসাইন।
বিশ্ব তারকাদের সাথে নিয়মিত হচ্ছে তার দেখা,কিংবদন্তিদের মুগ্ধ করছেন নিয়মিত।

বর্তমানে স্মরনকালের সবচেয়ে কঠিন সময় কাটাচ্ছে বিসিবি,একেতো বিশ্বকাপ খেলা নিয়ে আইসিসি ও বিসিসিআই এর সাথে চলছে কথোপকথন।

অন্যদিকে এক বোর্ড পরিচালকের বেফাঁস দায়িত্বহীন মন্তব্য নিয়ে ক্রিকেটারদের কঠোর সিদ্ধান্ত। তাতে অবশ্য পিছিয়ে নেই বিসিবি,তারাও এক পা বাড়িয়েই বিপিএল বন্ধের ঘোষণা দিয়েছে আপাতত। সুতরাং সবকিছু থেকেই দূরে আছেন, ভালো আছেন রিশাদ একথা বলাই যায়।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here