সিলেটকে ঘিরেই ছিল সব আলোচনা, সব আত্মবিশ্বাস।
‘কাউকে গোনার টাইম নাই’—এমন দাপুটে বার্তা দিয়েই মাঠে নেমেছিল সিলেট।
কিন্তু মাঠের গল্পটা লিখে দিল রাজশাহী, আর কলমটা ছিল অধিনায়ক মিরাজের হাতেই।
ব্যাট হাতে যেন একাই ডোবালেন সিলেটকে।
চাপের ম্যাচ, কঠিন মুহূর্ত—ঠিক তখনই দায়িত্ব নিলেন ক্যাপ্টেন।
এক প্রান্ত আগলে রেখে ধৈর্য, হিসাব আর সময়জ্ঞান দিয়ে ম্যাচটা নিজের করে নিলেন মিরাজ।
ওদিকে সিলেটের ইনিংসে নাটকীয় মোড়।
ওভার্সের শুরুতে ব্যাটিংয়ে নেমে আফিফ একের পর এক ডট বল খেলতে থাকেন।
চাপ বাড়তে থাকে, ধৈর্য হারান আফিফ—আর ঠিক সেখানেই আসে সেই গুরুত্বপূর্ণ উইকেট।
ম্যাচের মোড় ঘুরে যায় মুহূর্তেই।
শেষ পর্যন্ত মাত্র ১২ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় সিলেটকে।
স্বপ্নভঙ্গ, নীরব ডাগআউট, থমকে যাওয়া উদযাপন।
অন্যদিকে রাজশাহী—পুরো একটা ইউনিট হিসেবেই দুর্দান্ত।
ব্যাট হাতে উইলিয়ামসন আর নিশাম—শান্ত কিন্তু বিধ্বংসী।
বল হাতে বিনুরা—নিয়ন্ত্রিত আগুন।
আর ফিল্ডিংয়ে শাহিবজাদা—বিদ্যুৎগতির ক্ষিপ্রতা।
চার বিদেশি, চারটি আলাদা ভূমিকা—
এক কথায় অসাধারণ।
সব মিলিয়ে, রাজশাহী দেখিয়ে দিল—
বড় কথা নয়, বড় পারফরম্যান্সই ম্যাচ জেতায়।




