বিশ্বকাপ ইস্যু একদিনের জন্য হলেও ঢেকে যায় সাকিব ইস্যুতে।আর সেই সাকিব ইস্যু নিয়ে মুখ খুলেছেন তামিম ইকবালও।
‘অফ স্ক্রিন উইথ সাইদ জামান’ পডকাস্টে তামিম ইকবাল বলেন
“সরকার যদি সবুজ সংকেত দিয়ে থাকে, সবদিক থেকে ঠিক থাকে, আপনারা যদি মনে করেন সে এখনো সামর্থ্যবান তাহলে আপনারা এনে খেলান।
আর যদি এটা শুধু আইওয়াশ করার জন্য চেষ্টা করতেছেন তাহলে এই কাজটা কইরেন না। কারণ আমি মনে করি সাকিব সেই রেসপেক্টটা ডিজার্ভ করে।”
একদিন আগেই,
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান বলেন, “আপনারা সাকিবের ফেরা নিয়ে অনেক প্রশ্ন করেছিলেন। আপনাদেরকে অবগত করতে চাই, আমাদের বোর্ডে এ ব্যাপারে আলোচনা করা হয়েছে।”
তিনি আরো বলেন,
“বোর্ড সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছে সাকিব আল হাসানের এভেইলঅ্যাবিলিটি, ফিটনেস এবং এক্সেসিবিলিট;
আর যেখানে খেলা হবে ওখানে যদি প্রেজেন্ট থাকার মতো ক্যাপাসিটি থাকে অবশ্যই বোর্ড বা সিলেকশন প্যানেল সাকিব আল হাসানকে পরবর্তী সমযে সিলেকশনের জন্য বিবেচনা করবে।
সাকিব আল হাসান যদি অন্যান্য গ্লোবাল যেন টুর্নামেন্টগুলোতে পার্টিসিপেট করতে পারে, কারণ ওখানে বোর্ড এনওসি দিবে প্রয়োজন মতো।”
সেইসঙ্গে তাকে আবারো কেন্দ্রীয় চুক্তির প্রস্তাবও করেছে বিসিবি। সাকিবের বিরুদ্ধে থাকা মামলা ও আইনি বিষয়গুলো নিয়ে বিসিবি সরকারের সঙ্গে আলোচনা করবে।
তবে অনেকেই বিশ্বাস করেন বর্তমান ইস্যুগুলো ঢেকে দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।আর তেমন সন্দেহ আছে তামিমেরও।তবে এমনটা করতে বারন করলেন তামিম,বরং যদি সাকিবকে খেলানো সম্ভব হয়,তবেই যাতে তাকে ডাকা হয় সেটিই জানিয়েছেন তামিম।




