বাংলাদেশ -ভারতের লড়াই এখন ক্রিকেট বিশ্বেরই আলোচনার ব্যাপার।কিংবদন্তি ডি ভিলিয়ার্সও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের বিশ্বকাপ খেলতে না পারা নিয়ে।
এদিকে ভারতকেতো আগে থেকেই ছাড় দিচ্ছেনা পাকিস্তান।
এবার মুখ খুলেছেন দেশটির দুই কিংবদন্তি আফ্রিদী ও মোহাম্মদ ইউসুফ।
মোহাম্মদ ইউসুফ লিখেন,
“নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, নেপাল, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, নামিবিয়া, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের মিলিত ক্রিকেট দর্শকসংখ্যার প্রায় সমান দর্শক রয়েছে বাংলাদেশের একারই। ১০টি দেশ মিলে:১৭ কোটি ৮০ লাখ।বাংলাদেশ একাই ১৭ কোটি ৬০ লাখ “
একই পোস্টে ইউসুফ এরপর লেখেন, ‘একটি খেলা যা বৈশ্বিকভাবে দর্শকদের ওপর নির্ভরশীল, সেখানে বাংলাদেশের নিরাপত্তাজনিত ন্যায়সংগত উদ্বেগকে উপেক্ষা করা আইসিসির ধারাবাহিকতা ও শাসনব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। যখন বেছে বেছে সুবিধা দেওয়া হয়, তখন ন্যায়পরায়ণতা হারিয়ে যায়। ক্রিকেটকে প্রভাব নয়, নীতি অনুযায়ী পরিচালনা করতে হবে।’
তিনি আরো বলেন,
“দেশভেদে তো স্ট্যান্ডার্ড বদলে যেতে পারে না। আইসিসির উচিৎ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল হিসেবে আচরণ করা। কোনো একটি বোর্ডকে সার্ভ করলে হবে না। গ্লোবাল ক্রিকেটের ফাউন্ডেশন হলো ন্যায্যতা।”
এদিকে মুখ খুলেছেন শহীদ খান আফ্রিদীও,
ডু টক উইথ কিরণ নাজকে দেওয়া সাক্ষাৎকারে শহীদ আফ্রিদি বলেন,
“বর্তমানে আইসিসির চেয়ারম্যানও ভারতের হাতেই আছে। আর কথা হচ্ছে যে, এই মুহূর্তে ভারত অনেক টাকা বিনিয়োগ করছে, ভারতের কাছে অনেক টাকা আছে, সবাই এই বিষয়টা জানে। কিন্তু এটাকে ভালো নজরে দেখা হবে না।”
অবশ্য শুধু পাকিস্তান নয়,বিশ্ব জুড়েই বাংলাদেশের খেলোয়াড়রা পাচ্ছে সহমর্মিতা,আর নিন্দা পাচ্ছে ভারত।




