বিশ্বকাপ খেললেও এতো বেশি আলোচনা বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে বিশ্ব মিডিয়ায় হতোনা যতটা এখন হচ্ছে না খেলার কারনে।
আর সেখানে সম্পূর্ণ বিশ্বই বাংলাদেশের পক্ষে,ও ভারতের বিপক্ষে অবস্থান নিচ্ছে।
যেমন আইসিসিকে এক হাত নিয়েছেন ভারতীয় ক্রিড়া সাংবাদিক। ভারতের শীর্ষস্থানীয় ক্রীড়া সাংবাদিক শারদা উগ্রার ভাষায়, ‘আইসিসি মূলত বিসিসিআইয়ের দুবাই অফিস ছাড়া আর কিছুই নয়।’
দ্য ওয়্যারে দেয়া সাক্ষাৎকারে এই প্রবীন ক্রীড়া সাংবাদিক বলেন, ‘আমি মনে করি, একজন বাংলাদেশি ক্রিকেটারকে আলাদা করে চিহ্নিত করার পর, পুরো দল যখন বলে দেয় তারা খেলতে যাবে না, তখন পরিস্থিতি আর নিয়ন্ত্রণে রাখা সম্ভব থাকে না।’
এছাড়াও বাংলাদেশের বিপক্ষে সিদ্ধান্ত যাওয়ার পেছনেও ভারতের প্রভাব আছে বলে তিনি বলে,, ‘আইসিসি যে নির্দেশনা অনুযায়ী কাজ করেছে, তা কি ভারত সরকারের কাছ থেকে এসেছে?এ বিষয়ে আমি পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে কিছু বলতে পারি না।
তবে আমি নিশ্চিতভাবে বলতে পারি, এই পুরো সংকটের পেছনে ভারতের ভূমিকা রয়েছে।বিশেষ করে বিসিসিআইয়ের প্রভাব, আইসিসির ভেতরে তাদের আধিপত্য এবং আইসিসি বোর্ডে থাকা অন্যান্য ক্রিকেট বোর্ডগুলোর প্রায় নতজানু আচরণ।’
এই সাংবাদিকের মতে টাকার প্রভাব দেখায় ভারত ক্রিকেট বোর্ড,তিনি বলেন, ‘ভারতীয় ক্রিকেটের বিপুল আর্থিক শক্তিই আমাদের এই অবস্থানে এনে দাঁড় করিয়েছে এবং এর ফলেই আইসিসি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
এখানে খুব স্পষ্টভাবে একটি পার্থক্য তৈরি করা হয়েছে বাংলাদেশ যদি ভারতে গিয়ে খেলতে আপত্তি তোলে, তাহলে সেটিকে গুরুত্ব দেওয়া হবে না।
বরং বলা হবে, বিষয়টি আইসিসির নিয়ম ও টুর্নামেন্টের বিধির মধ্যে পড়ে। কিন্তু আমার কাছে এই যুক্তি অত্যন্ত দুর্বল এবং মোটেও টেকসই মনে হয় না।’
আইসিসি যে ভারতের কন্ট্রলেই চলে তা নিয়ে উগ্রা বলেন, ‘এটা নিয়ে সবার মধ্যেই প্রচলিত আছে যে আইসিসি মূলত বিসিসিআইয়ের দুবাই অফিস ছাড়া আর কিছুই নয়।
আইসিসি আসলে যেভাবে বিসিসিআই চায়, ঠিক সেভাবেই পরিচালিত হয় এবং আমরা দেখেছি, তাদের এক্সিকিউটিভ বোর্ডও একইভাবে প্রতিক্রিয়া দেখায়। তাই এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে এতে আমি মোটেও বিস্মিত নই।’




