বিশ্বকাপ শেষে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান ক্রিকেট দল। সূচি অনুযায়ী ৯ মার্চ ঢাকায় পা রাখবে তারা।
এরপর ১২, ১৪ ও ১৬ মার্চ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে। সিরিজ শেষে ১৭ মার্চ বাংলাদেশ ছাড়বে পাকিস্তান দল।
মাগুরা শহরের সাহা পাড়ায় সাকিব আল হাসানের বাড়িতে
গেট মেরামতের পাশাপাশি বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করার দৃশ্য দেখা গিয়েছে।
বাড়িতে কাজ করা ওয়েল্ডিং মিস্ত্রি মাসুদ জানান, “শুনেছি সাকিব আল হাসান আসবেন।
তাই বাড়ির প্রধান গেটের মেরামতের কাজ করছি।”
এদিকে বিসিবি জানিয়েছে, তার ফিটনেস ও অ্যাভেইলেবিলিটি বিবেচনায় নিয়ে নির্বাচকরা তাকে দলে অন্তর্ভুক্ত করতে পারবেন। অর্থাৎ, যেসব ভেন্যুতে খেলার মতো শারীরিকভাবে প্রস্তুত থাকবেন, সেসব সিরিজেই তাকে দলে দেখা যেতে পারে।
দেশে হোক বা দেশের বাইরে আগামী সিরিজগুলো থেকেই সাকিবকে দলে ডাকতে পারবেন নির্বাচকরা। পুরোপুরি ফিট থাকলে বাংলাদেশের পরবর্তী হোম ও অ্যাওয়ে সিরিজে মাঠে নামার সুযোগ থাকবে এই অভিজ্ঞ অলরাউন্ডারের।
শুধু তাই নয়, তাকে আবারও কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব দিয়েছে বিসিবি; যা তার প্রতি বোর্ডের আস্থারই বহিঃপ্রকাশ।
তবে তার চলমান মামলা ও আইনি বিষয়গুলো নিয়েও সক্রিয় ভূমিকা নিতে যাচ্ছে বোর্ড। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এ বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করবেন বলে জানা গেছে।




