বিপিএলে সাব্বির খেলতে পারেননি নিজের সেরাটা,আর তার স্বাভাবিক কারনও বলা যায় যে সঠিক জায়গায় তাকে খেলানো হয়নি,৬, ৭ কিংবা ৮ নম্বরেও ব্যাট করতে হয়েছে তাকে।
শুরুর দিকের বেশিরভাগ ম্যাচ ছিলেন অপরাজিত।
ভক্তরা এখনো স্বপ্ন দেখেন সাব্বিরকে জাতীয় দলে দেখার,কেওকেওতো এই বিশ্বকাপেও আশা করেছিলেন তার নাম।অথচ বিসিবির ভাবনাতেই নেই সাব্বির।তাই কোথাও তেমন সুযোগও দেওয়া হচ্ছেনা তাকে।
এই যেমন বিসিবি আয়োজন করেছে ৩ দলের নতুন এক টুর্নামেন্ট। যেখানে ৩ দলের হয়ে খেলবে ৩৯ জন ক্রিকেটার।তবে সেই ৩৯ জনের মধ্যেও নেই সাব্বির রহমান রুম্মন।
টি স্পোর্টস এর ক্রিড়া সাংবাদিক রিফাত এমিলকে দেওয়া ফোন কল সাক্ষাৎকারে এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন সাব্বির রহমান।
সাব্বির বর্তমানে দেশের বাহিরে আছেন নিজের সন্তানকে নিয়ে।তবে সাব্বিরের সাথে যোগাযোগ করেনি বিসিবির কেও।
সাব্বিরের মতে তাদের প্লানেই নেই তিনি,তাইতো তার সাথে যোগাযোগ করা হয়না।এক পর্যায়ে হতাশ হয়ে বলেন,কারো কাছে যাবো না,কারো দরজায় গিয়ে বলবোনা ভাই খেলতে নেন!
প্রসঙ্গত ৩ দল নিয়ে মাঠে গড়াচ্ছে বিসিবির নতুন টুর্নামেন্ট।
ধূমকেতু একাদশের অধিনায়ক হিসাবে থাকছেন বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস।
নাজমুল হোসেন শান্ত নেতৃত্ব দেবেন দুর্বার একাদশকে। আকবর আলী অধিনায়কত্ব করবেন দুরন্ত একাদশের।
ধূমকেতু একাদশের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সালাউদ্দিন, তার সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল।
দুর্বার একাদশের হেড কোচ মিজানুর রহমান বাবুল এবং সহকারী কোচ তুষার ইমরান। দুরন্ত একাদশের হেড কোচ হিসাবে থাকছেন হান্নান সরকার, সহকারী কোচের দায়িত্বে রাজিন সালেহ।
টুর্নামেন্টের সব ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচ ডে নির্ধারণ করা হয়েছে ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি।
৯ ফেব্রুয়ারি ফাইনাল। প্রতিদিন বিকেল ৪টা থেকে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচ।
দর্শকদের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ইস্টার্ন গ্যালারিতে ১০০ টাকা, নর্দার্ন ও সাউদার্ন স্ট্যান্ডে ২০০, ক্লাব হাউজে ৫০০ এবং গ্র্যান্ড স্ট্যান্ডে ১,০০০ টাকা।




