মাঠে গড়িয়েছে অদম্মো টি-টোয়েন্টি টুর্নামেন্ট। আর সেখানে জমকালো আয়োজন শেষে উদ্ভদনী ম্যাচে মাঠে নেমেছো জাতীয় দলের আদলে লিটন-মুস্তাফিজদের ধূমকেতু আর উদীয়মান খেলোয়াড়দের দুরন্ত একাদশ।
তবে অঘটন ঘটানোর ইঙ্গিত দিলেও সহজ জয় তুলে নেয় ধূমকেতু একাদশ।
১৪৪ রানের টার্গেটে আজ তানজিদ তামিম খুব একটা ভালো করতে না পারলেও,ব্যাট হাতে ঝড় তুলেছেন অধিনায়ক লিটন দাস ও সহকারী অধিনায়ক সাইফ হাসান।দুজনেই তুলে নিয়েছেন ফিফটি,ফলে প্রথম ম্যাচে জয় পায় কোচ সালাউদ্দীনের শিষ্যরা।
এর আগে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছিল দুরন্ত।
ওপেনিংয়ে মাহফিজুল রবিন এবং জিসান আলম মিলে গড়েন ৩১ রানের জুটি। জিসানকে ফিরিয়ে জুটি ভাঙেন তানজিম হাসান সাকিব।
দ্বিতীয় উইকেটে আজিজুল হাকিমকে নিয়ে ৩৬ রানের জুটি গড়েন রবিন। তবে এই জুটিতে রান এগিয়েছে ধীরগতিতে।
৩৭ বলে গড়া ৩৬ রানের এই জুটি ভাঙে আজিজুল হাকিম তামিমের বিদায়ে। ৩৬ বলে ৩৯ রান করে রবিন ফেরেন দলীয় ৭৫ রানে। ২ রানের ব্যবধানে ফেরেন আরিফুল ইসলামও।
আকবর আলী এবং এসএম মেহরবরা ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। ১ চার ও ১ ছক্কায় ১০ বলে ১৮ রান করেন অধিনায়ক আকবর, সমান বলে মেহরব করেন ১৫ রান। মাহিদুল ইসলাম অঙ্কনও হাল ধরতে পারেননি।
ভালো শুরু পেয়েও এক পর্যায়ে ১১৭ রানে ৭ উইকেট হারায় দুরন্ত। তবে সেখান থেকে স্কোরটা ১৪৩ পর্যন্ত নিয়ে যাওয়ার কাজটা করেছেন জাওয়াদ আবরার এবং আব্দুল গফফার সাকলাইন। ১৯ বলে ২৪ রানের একটি জুটি গড়েন তারা।
৮ নম্বরে নেমে অনন্য এক রেকর্ডের মালিক হয়েছেন আবরার। দেশের ক্রিকেট ইতিহাসে প্রথম ইমপ্যাক্ট খেলোয়াড় হয়েছেন তিনি।
৪ ওভার হাত ঘুরিয়ে ২১ রানে ৩ উইকেট নিয়েছেন রিশাদ হোসেন। তানজিম সাকিব এবং শরিফুল ইসলাম নিয়েছেন দুটো করে উইকেট,আর ২ ওভার করে এক উইকেট তুলে নিয়েছেন আলোচিত মুস্তাফিজুর রহমান।




