বিশ্বকাপে যে একাদশ নিয়ে মাঠে নামতো বাংলাদেশ, আগামীকাল সেই একই একাদশ নিয়ে ফাইনালে মাঠে নামবে লিটনের ধূমকেতু একাদশ।
তবে এই ম্যাচে ১১ জন নয়,খেলবে ১২ জন।
এতে করে একজন খেলোয়াড় ব্যাট করবেন,আর ফিল্ডিংয়ে তার পরিবর্তে অন্য একজন বোলার বল করবেন।অবশ্য বিসিবির এই নিয়মে স্কোয়াডের ১৩ জনের মধ্যে ১২ জনই মাঠে নামতে পারে।
আগামীকাল দলের ওপেনার হতে পারেন তানজিদ হাসান তামিম ও সাইফ।
সেক্ষেত্রে ওয়ান ডাউনে খেলবেন লিটন কুমার দাস, আর নম্বর চারে ব্যাট করবেন পারভেজ হোসেন ইমন।
৫ নম্বরে ব্যাট করবেন তাওহীদ হৃদয় আর ছয় নম্বরে ব্যাট হাতে নামবেন শামীম হোসেন পাটওয়ারী।
এরপর দুই স্পীন অলরাউন্ডার শেখ মাহেদী ও রিশাদ হোসাইন ব্যাট হাতে নামবেন।তাদের সাথে ব্যাট করবেন নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিবও।
ব্যাটিংয়ের সময় শরিফুলকেই দেখা যাবে একাদশে।
তবে বোলিংয়ের সময় ব্যাটারদের মধ্য থেকে,তানজিদ হাসান তামিম অথবা ইমনকে বসিয়ে দেওয়া হতে পারে।সেখানে ইমপ্যাক্ট বোলার হিসেবে খেলবেন মুস্তাফিজুর রহমান।
আগামীকাল বিকেল ৪ টায় সাংস্কৃতিক অনুষ্টান শুরু হবে ,আর ম্যাচ শুরু সন্ধ্যা ৬ টায়।
আগের ম্যাচে এই শান্তদের বিপক্ষেই সোহান ঝড়ে হেরেছিলো লিটনের দল,তবে জাতীয় দলের আদলে সাজানো এই দল ফাইনালে শিরোপার জন্যই লড়াই করবে।
টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে দর্শকবান্ধবভাবে। ইস্টার্ন গ্যালারি ১০০ টাকা, নর্দার্ন ও সাউদার্ন স্ট্যান্ড ২০০ টাকা, ক্লাব হাউস ৫০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট ১,০০০ টাকা।
প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে আড়াই কোটি টাকা।




