Homeক্রিকেটআইসিসি মাথানত করলো বুলবুলের সামনে,বিশ্বকাপ না খেলে বাংলাদেশ হচ্ছে লাভবান!

আইসিসি মাথানত করলো বুলবুলের সামনে,বিশ্বকাপ না খেলে বাংলাদেশ হচ্ছে লাভবান!

- Advertisement -spot_img

অনেকেই বলছে জলঘোলা করে উপকৃত হয়েছে পাকিস্তান। কিন্তু সত্যি অর্থে বিসিবি তথা বাংলাদেশ ক্রিকেটকেই যেন বড় সস্থির খবর এনে দিয়েছে পিসিবি।এবংকি ভারতের বিপক্ষে খেলতে রাজিও হয়েছে বিসিবির কথাতেই।এমনটা জানিয়েছেন বুলবুল নিজেই।

এছাড়া নাকভি জানান, বাংলাদেশের পক্ষ থেকেই ম্যাচটি খেলার অনুরোধ এসেছে। তার ভাষায়, “আপনারা নিশ্চয়ই বাংলাদেশের বিবৃতি দেখেছেন। বাংলাদেশ পাকিস্তানকে অনুরোধ করেছে ম্যাচটি খেলতে। স্পষ্টতই তাদের সব বিষয় সমাধান হয়ে গেছে বলেই তারা এই অনুরোধ করেছে।

বাংলাদেশের কাছ থেকে কোনো শর্ত আদায় করা হয়েছে কি না এমন প্রশ্নে নাকভির জবাব ছিল স্পষ্ট। তিনি বলেন, আমরা বাংলাদেশের জন্য অবস্থান নিয়েছিলাম। বিষয়টা তাদেরই ছিল। নিজেদের জন্য আমরা কিছুই করিনি।

অবশ্য আইসিসির ঘোষনাতেও এটি স্পষ্ট।
বৈঠকের সমঝোতা অনুযায়ী, ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের আগেই বাংলাদেশ একটি আইসিসি ইভেন্ট আয়োজন করবে। তবে সেটি আইসিসির নির্ধারিত আয়োজক নির্বাচন প্রক্রিয়া, সময়সূচি ও পরিচালনাগত শর্ত পূরণের ওপর নির্ভর করবে।

বৈঠক থেকে আইসিসি আরো সিদ্ধান্ত নিয়েছে, বিশ্বকাপে অংশ না নেওয়ায় কোনধরণের শাস্তির মুখে পড়বে না বিসিবি। একই সঙ্গে বর্তমান আইসিসি বিধি অনুযায়ী, প্রয়োজনে বিসিবি ডিসপিউট রেজুলিউশন কমিটির দ্বারস্থ হওয়ার অধিকারও বজায় থাকবে। আইসিসি জানিয়েছে, এই সিদ্ধান্ত ন্যায্যতা ও নিরপেক্ষতার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
আইসিসির পক্ষ থেকে বলা হয়, দক্ষিণ এশিয়ার ক্রিকেটের ভবিষ্যৎ, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং সদস্য দেশগুলোর পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা ছিল উন্মুক্ত ও সৌহার্দ্যপূর্ণ।
যদিও বাংলাদেশের অনুপস্থিতিতে তারা দুঃখ প্রকাশ করেছে, তবুও বিসিবিকে পূর্ণ সদস্য হিসেবে তাদের গুরুত্ব ও মর্যাদা পুনর্ব্যক্ত করেছে আইসিসি।
বিবৃতিতে আরো জানানো হয়, বাংলাদেশের রয়েছে সমৃদ্ধ ক্রিকেট ঐতিহ্য এবং বৈশ্বিক ক্রিকেট উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা। প্রায় ২০ কোটির বেশি ক্রিকেটপ্রেমী নিয়ে বাংলাদেশ বিশ্বের অন্যতম বড় ও প্রাণবন্ত ক্রিকেট বাজার- এই বাস্তবতা মাথায় রেখেই দেশটির ক্রিকেট এগিয়ে নিতে আইসিসি সহযোগিতা অব্যাহত রাখবে।

এদিকে অনেকেই বলেছিলো দেশের ক্রিকেট শেষ,তবে এখন দেখা যাচ্ছে ২০২৮ সালের অ-১৯ বিশ্বকাপ,ও ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ!

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here