সব ধরণের আলোচনা শেষে মাঠে গড়াচ্ছে ভারত পাকিস্তান ম্যাচ। লঙ্কানদের মাঠে দেখা যাবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই৷ এমনিতেই এই ম্যাচের দিকে চেয়ে থাকে সবচেয়ে বেশি দর্শক। সেটা নিয়ে আলাদা উন্মাদনা তো আছেই৷ তবে এবার উন্মাদনা বেড়েছে আরো এক বিষয়ে। ভারত পাকিস্তান ম্যাচের উত্তাপ বাড়িয়েছেন এক খেলোয়াড়।
পাকিস্তানের সেই খেলোয়াড় আন্তজার্তিক মঞ্চে খেলেছেন মাত্র ৪ ম্যাচ। এর মাঝেই তাকে নিয়ে আলোচনা চলছে শীর্ষ পর্যায়ে। মাত্র ৪ ম্যাচ খেলা যে খেলোয়াড়ের নাম ওসমান তারিক। পাকিস্তান দলে স্পিন আক্রমণে থাকা এই বোলারই কাটাছেড়ার কারণে।
পাকিস্তানের স্পিন আক্রমণে সাদাব খান, আবরার আহমেদরা আছেন। ভারতের স্পিন আক্রমণের শক্তিও কম না। ভারুন, আক্সার, কুলদীপদের নিয়ে করা সমৃদ্ধ স্পিন এট্যাক। তবুও এদের চেয়ে আলোচনায় ওসমান তারিখ।
২৮ বছর বয়সী এই বোলার আলোচনায় তার একশন ও পারফর্মেঞ্চ দিয়ে। যেখানে আন্তজার্তিক ক্যারিয়ারে মাত্র চার ম্যাচেই উইকেটে দুই অঙ্ক ছুয়েছেন উসমান। চার ম্যাচে তার উইকেটের সংখ্যা ১১ টি। সেখানে তারিখ বল করেছেন ৬ এরও কম ইকোনমিতে।
এই চার ম্যাচই পাকিস্তান খেলেছে ভালো মানের পিচেই। অধিকাংশ ম্যাচই হয়েছে হাই স্কোরিং, পাকিস্তান করেছে ২০০ ছুই ছুই রান। যেখানেই নিজের ম্যাজিক দেখান ওসমান। সর্বশেষ ম্যাচে সেখানে আমেরিকার বিপক্ষে তুলে নেন ৩ উইকেট, ১৯১ ডিফেন্ড করতে এসে রান দেন ৭ এর কম ইকোনমিতে৷
ওসমান এর আগে আলোচনায় এসেছিলেন অষ্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে। মাইটি অষ্ট্র্বলিয়ার বিপক্ষে ভালোই বল করেন ওসমান। তার বল খেলতে হিমশিন খায় অজির তারকা ব্যাটসমানরা। তবে পরিসংখ্যান বা ভালো বোলিং এর চেয়ে ওসমানের আলাদা নজর কাড়ে তার একশন।
অনেকটা দাঁড়িয়ে এসে বল করেন ওসমান। কিন্ত বল ছাড়ার পুর্বে কিছুটা সময় নেন তিনি। যে কারণে তার বল খেলতে বিভ্রান্তিতে পড়তে হয় ব্যাটসম্যানদের। এর বাইরে দুইদিকেই টার্ন করাতে পারেন বল। অনেক সময় স্পিন বলেও দেখা যায় স্লিগিং একশন। এমন একশন ও বোলিং নিয়ে অজি অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন আউট হয়ে অঙ্গভঙ্গি করেছেন, যা তারেককে আরো আলাদাভাবে আনে আলোচনায়। সবকিছু মিলিয়েই ওসমান পরিণত হচ্ছেন ধাধায়।
যে ধাধার উত্তর খুজতেই ব্যাস্ত ভারত দল। আগামী ১৫ ফেব্রুয়ারির ম্যাচে যদি তারেক খেলেন এবং ভারত দলের তার বলের বিপক্ষে ভালো প্রস্ততি না থাকা, তবে লঙ্কানদের মাঠে মাথা নিচু করেই ফিরতে হবে সুর্যের দলকে। আপাতত দেখা যাক, হাই ভোল্টেজ ক্লাসে কেমন করে ওসমান।




