মাঠের বাইরে উত্তাপ ভারত বাংলাদেশ ইস্যু। বিশেষ করে ক্রিকেটে দুই দেশের লড়াইয়টা চলে গিয়েছে অন্যমাত্রায়।
ফিজকে আইপিএল থেকে বাদ পড়ার পর শুরু হয় এক লড়াই, যেখানে শেষ পর্যন্ত ভারতে ম্যাচই খেলতে যায়নি বাংলাদেশ।
এমনকি আগামী দিনে ভারত বাংলাদেশ ম্যাচের সুচিও হয়েছে বাতিল। বৈশ্বিক ক্রিকেটাঙ্গনে যখন এই অবস্থা, তখন জানা গেলো ভারত ও বাংলাদেশের ক্রিকেটাররা খেলবেন একই দলে।
সেখানে বাংলাদেশের ঘরের মাঠেই ম্যাচ খেলবে ভারতীয় ক্রিকেটার, বাংলাদেশের লীগেই দেখা যাবে তাকে।
প্রথমবারের মত মাঠে গড়াতে যাচ্ছে নারীদের বিপিএল। ৩ দলের অনুষ্ঠিতব্য সেই আসরকে ঘিরেই পরিকল্পনা করছে বিসিবি। আর সেখানেই বিদেশীদের অংশগ্রহণ নিয়ে কথা বললেন বিসিবির পরিচালক।
সেখানে বিসিবি পরিচালক রুবাবা দৌলা বলেন নারীদের বিপিএলের বিদেশী নিয়ে। সেই মন্তব্যেই উঠে আসে ভারতীয়দের অংশগ্রহণের কথা। বিপিএলে সব দেশ থেকেই বিদেশী আনার আছে সুযোগ। ফ্রাঞ্চাইজীগুলো নিজেদের খুশিমত আনতে পারে এই বিদেশী।
এর মাঝে অনেক বিদেশীদের আগ্রহের ব্যাপারও জানান রুবাবা দৌলা। এর মধ্যে ভারতীয় অংশগ্রহণ থাকার ব্যাপারটিও উল্লেখ করেন তিনি।
তবে সবকিছুই যে চুড়ান্ত হওয়া পর্যন্ত ঝুলে আছে, সেটাও জানান এই নারী পরিচালক।
সেখানে রুবাবা বলেন “ আমরা সবাইকে নিতেই প্রস্তুত। নির্দিষ্ট কোনো দেশের ব্যাপার নেই। যারা আগ্রহ দেখাচ্ছে ও দলগুলো তাদের নিতে চাচ্ছে, তারা আনতে পারবেন। দেখা যাক কী হয়। বেশ কিছু আন্তর্জাতিক ক্রিকেটার এরই মধ্যে আগ্রহ দেখিয়েছেন। দল চূড়ান্ত হওয়ার পর ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ করা হবে।’”

ছেলেদের ক্রিকেটে ভারতীয় ক্রিকেটাররা বাইরের কোন লীগ খেলেননা। তবে মেয়েদের ক্রিকেটে এমন নিয়ম নেই৷ মেয়েদের ক্রিকেটে সবচেয়ে পুরাতন ফ্রাঞ্চাইজী লীগ বিগ ব্যাশে নিয়মিত খেলেন ভারতীয় ক্রিকেটাররা। সেখানে ভারতের অনেক তারকা ক্রিকেটার দেখা যায়।
ছেলেদের মত আবার মেয়েদের ক্রিকেটে ফ্রাঞ্চাইজী ক্রিকেটের ছড়াছড়ি নেই।
আইপিএল, বিগ ব্যাশের পর বিপিএলই মেয়েদের ফ্রাঞ্চাইজী আসর। আবার আন্তর্জাতিক পর্যায়ে মেয়েদের টি২০ ব্যাস্ততাও কম।
তাই সবকিছু মিলিয়ে নতুন এক লীগে খেলতে মুখিয়ে থাকবে সবাই।
সেই সুযোগ নিয়ে যদি নারীদের বিপিএলে আসেন হারমানপ্রিত কর, দিপ্তি শর্মা, শেফালি ভার্মা বা স্মৃতি মান্দানারা, তাতে নারী বিপিএলের ক্রেজ ও দর্শক জনপ্রিয়তা যে বেশ বেড়ে যাবে, তাতে নেই কোন সন্দেহ। এবার দেখা যাক, বিসিবির কথার সাথে কাজের মিলন হয় কিনা।




