Homeক্রিকেটবদলে যেতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড,পদ হারাতে পারেন বুলবুল-ফাহিমরা!

বদলে যেতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড,পদ হারাতে পারেন বুলবুল-ফাহিমরা!

- Advertisement -spot_img

দেশের শীর্ষ স্থানীয় অনলাইন গনমাধ্যম জাগো নিওজের তথ্যানুসারে,
বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালনা পর্ষদে বড় ধরনের পরিবর্তনের আভাস মিলছে।

পরিচালক আমিনুল ইসলাম বুলবুল নিজ পদে বহাল থাকতে পারবেন কি না, নাকি নতুন করে আইনি জটিলতা তৈরি হবে,এমন প্রশ্ন এখন ক্রীড়াঙ্গনে আলোচনার কেন্দ্রে।
জাগো নিওজের তথ্যামতে জাতীয় ক্রীড়া পরিষদ দেশের ৬৪ জেলার জেলা প্রশাসক ও ৮ বিভাগের বিভাগীয় কমিশনারদের কাছে চিঠি পাঠিয়ে নির্দেশ দিয়েছে, বর্তমান ৭ সদস্যের আহ্বায়ক কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হবে।

তারা পদাধিকারবলে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি।
অন্তর্বর্তীকালীন সময়ে গঠিত আহ্বায়ক কমিটিগুলোর ৯০ দিনের মেয়াদ বিসিবি নির্বাচনের আগেই শেষ হয়ে যায়।

পরে অন্তত একজন সদস্য পরিবর্তন করে নতুন কমিটি দেখিয়ে নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়। সেই পরিবর্তিত কমিটির সদস্য হিসেবেই আমিনুল ইসলাম বুলবুল ঢাকা বিভাগ এবং নাজমুল আবেদিন ফাহিম ঢাকা জেলার কাউন্সিলর হয়ে বিসিবির পরিচালক নির্বাচিত হন।

তবে ওই কমিটির মেয়াদও শেষ হওয়ায় তাদের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে।

নতুন নির্দেশনা অনুযায়ী তিন মাসের মধ্যে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থায় পূর্ণাঙ্গ নির্বাচিত কমিটি গঠন করতে হবে।

নির্বাচিত প্রতিনিধিরাই পরবর্তীতে বিভিন্ন ফেডারেশনে, বিসিবিসহ, কাউন্সিলর মনোনীত করবেন। এতে আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে নির্বাচিত ১০ পরিচালকের কাউন্সিলরশিপ ঝুঁকিতে পড়তে পারে।

গঠনতন্ত্রে বলা আছে, আহ্বায়ক কমিটির কোনো সদস্য সংশ্লিষ্ট নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।

নতুন ক্রীড়ামন্ত্রী ও জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান আমিনুল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতে করা রিটের স্থগিতাদেশ প্রত্যাহার হলে জেলা ও বিভাগ কোটা থেকে আসা পরিচালকদের কাউন্সিলরশিপ বাতিলের সম্ভাবনাও রয়েছে।

সব মিলিয়ে আসন্ন নির্বাচন বিসিবির পরিচালনা পর্ষদে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলেই দাবি করেছে জাগো নিউজ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here