Homeক্রিকেটআইপিএলে ১ ম্যাচে ৫২৯ রান! ২৬৫ রানের টার্গেট টপকে গেলো ৭ বল...

আইপিএলে ১ ম্যাচে ৫২৯ রান! ২৬৫ রানের টার্গেট টপকে গেলো ৭ বল হাতে রেখে?

- Advertisement -spot_img

আইপিএল ২০২৬-এ দেখা গেল এক ঐতিহাসিক রানতাড়া। ২৬৫ রানের বিশাল লক্ষ্য টপকে দারুণ এক জয়ে ম্যাচ নিজেদের করে নেয় পাঞ্জাব কিংস,!যা ইতিহাসের সবচেয়ে বড় রান চেইসের ঘটনা টি-টোয়েন্টি ক্রিকেটে।

টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে দিল্লি ক্যাপিটালস শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলেছে।

ইনিংসের শুরুতে পাথুম নিশাঙ্কা দ্রুত আউট হলেও এরপর কেএল রাহুল ও নীতিশ রানা মিলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।

রাহুল খেলেন অসাধারণ এক ইনিংস,সাতষট্টি বলে অপরাজিত একশো বাহান্ন রান করেন তিনি, যেখানে ছিল ধারাবাহিক বাউন্ডারি ও ছক্কার প্রদর্শনী। অন্যদিকে রানা চুয়াল্লিশ বলে একানব্বই রানের কার্যকর ইনিংস খেলে দলকে বিশাল সংগ্রহ গড়তে সহায়তা করেন।

নির্ধারিত বিশ ওভারে দুই উইকেট হারিয়ে দুইশো চৌষট্টি রান তোলে দিল্লি, যা ম্যাচের প্রেক্ষাপটে সহজ জয়ের জন্য যথেষ্ট হবার কথা।

তবে জবাবে ব্যাট করতে নেমে পাঞ্জাব কিংস একেবারেই ভিন্ন চিত্র উপস্থাপন করে। শুরু থেকেই আক্রমণাত্মক মনোভাব নিয়ে খেলতে থাকা প্রিয়াংশ আর্য, সতেরো বলে তেতাল্লিশ রান করে দলকে দ্রুত গতি এনে দেন।

এরপর প্রভসিমরন সিং ছাব্বিশ বলে ছিয়াত্তর রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচে পাঞ্জাবকে এগিয়ে রাখেন। মাঝের দিকে কুপার কনোলি দ্রুত আউট হলেও অধিনায়ক শ্রেয়াস আইয়ার দায়িত্বশীল ব্যাটিং করেন এবং ছত্রিশ বলে একাত্তর রান করে অপরাজিত থাকেন।

শেষদিকে নেহাল ওয়াধেরা ও শশাঙ্ক সিং ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ম্যাচটি নিশ্চিত করেন। মাত্র আঠারো দশমিক পাঁচ ওভারে চার উইকেট হারিয়ে দুইশো পঁয়ষট্টি রান করে ছয় উইকেটের দারুণ জয় তুলে নেয় পাঞ্জাব কিংস।

সব মিলিয়ে, এটি ছিল আইপিএলের ইতিহাসে সবচেয়ে সেরা রানতাড়ার ম্যাচ,অবশ্য ক্রিকেট ইতিহাসেই সর্বোচ্চ। হয়তো আইপিএল বলেই সম্ভব!

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here